editor

প্রকাশিত: 10:23 PM, May 11, 2018

বিয়ানীবাজারে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা: নিহত ১

বিয়ানীবাজারে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা: নিহত ১

নিহত ইন্তাজ আলী (ফাইল ছবি)

বিয়ানীবাজার প্রতিনিধি
বিয়ানীবাজার পৌর শহরের মা পুষ্পালয় এন্ড সাজঘরে ক্ষমাতসীন আওয়ামী লীগের একদল সন্ত্রাসী হামলা চালিয়ে প্রতিষ্ঠানের মালিক ও ম্যানেজারকে দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে। তাদের হামলায় ম্যানেজার ইন্তাজ আলী (৫০) নিহত ও মালিক শাহেদ আহমদ আহত হন। গত ১০ মে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় পৌর শহরের দক্ষিণবাজারে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে থানা পুলিশ হাসপাতালে গিয়ে প্রাথমিক সুরতহাল শেষে লাশ থানায় নিয়ে আসে। পরে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক শাহেদ আহমদ বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

জানা যায়, ঘটনার সময় ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় ক্যাডার জামাল হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী শহরের দক্ষিণবাজারস্থ মা পুষ্পালয় এন্ড সাজঘরে আসেন। তাদের সাথে দেশীয় অস্ত্র দা, লাঠি ও লোহার রড ছিলো। বিরোধীদল বিএনপির বিভিন্ন অনুষ্ঠানাদিতে শাহেদ আহমদ তার প্রতিষ্ঠান থেকে ডেকোরেটার্সের মালামাল কেন ভাড়া দেন তা জানতে চায় সন্ত্রাসীরা। উত্তরে শাহেদ আহমদ জানায় ব্যবসায় প্রতিষ্ঠান হিসেবে যে কাউকে মালামাল ভাড়া দেওয়া দোষের কিছু নয়। এ নিয়ে কথাকাটি ও বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায় সন্ত্রাসীরা দোকানের মালিক শাহেদ আহমদ ও দোকানের ম্যানেজার ইন্তাজ আলীর উপর সাথে থাকা অস্ত্রসস্ত্র দিয়ে হামলা চালায়। তারা দুজনকে বেদম এলোপাতাড়ি মারধর করে। শাহেদ আহমদ এর মাথায় আঘাত করলে তিনি অজ্ঞান হয়ে লুঠিয়ে পড়েন। এ সময় ইন্তাজ আলীর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে বেদম মারধর করে রক্তাক্ত জখমপ্রাপ্ত অবস্থায় ফেলে রেখে চলে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয় ব্যবসায়ী ও লোকজন এসে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার আহত ইন্তাজ আলীকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল হাসপাতালে এসে লাশের প্রাথমিক সুরতহাল শেষে লাশ থানায় নিয়ে যায়। পরে লাশটি ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক শাহেদ আহমদ বাদী হয়ে ৫জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং ১০, তারিখ ১১/০৫/২০১৮ইং। মামলার আসামীরা হলেন, বিয়ানীবাজার উপজেলার সুপাতলা গ্রামের রফিক মিয়ার পুত্র জামাল হোসেন (৩০), তাজপুর গ্রামের আব্দুল কাউয়ুমের পুত্র মোঃ জাবের আহমদ (২৯), টেকইকোনা গ্রামের মৃত কেরামত আলীর পুত্র আব্দুল হাছিব (৩০), তাজপুর গ্রামের মৃত রাফসান আহমদের পুত্র মাসুদ আহমদ (৩৯) ও তাজপুর গ্রামের ফরিদ উদ্দিনের পুত্র আব্দুল ওয়াহিদ (৩৫)।

এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ শাহজালাল মুন্সী বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের