editor
প্রকাশিত: 7:26 PM, December 19, 2018

নিহত টুটুল আহমেদ (ফাইল ছবি)
স্টাফ রিপোর্টার
সিলেট-তামাবিল সড়কের পাশে তেরো রতন নামক স্থানে টুটুল আহমেদ (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে সিলেট বিমানবন্দর থানা পুলিশ। নিহত টুটুল আহমেদ সিলেট শহরের চৌকিদিঘি এলাকার মৃত ফতু মিয়ার পুত্র, সে পেশায় একজন সিএনজি অটোরিক্সা চালক। ১৯ ডিসেম্বর বুধবার সকাল ৬টার দিকে পথাচারীরা সড়কের পাশে অজ্ঞাত একটি লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। ঘটনার পূর্বদিন ১৮ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৭টায় টুটুল আহমেদ নিজ বাসার সামনে থেকে অপহৃত হন। তাই অজ্ঞাত লাশের খবর পেয়ে পুলিশ টুটুলের স্বজনদের খবর দিলে তাৎক্ষণিক ভাবে তারা ঘটনাস্থলে ছুটে আসেন ও লাশটি অপহৃত টুটুল আহমেদের বলে সনাক্ত করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে বিমানবন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
জানা যায়, চলতি ২০১৮ইং সালের ৬ মার্চ তারিখে সিলেট শহরতলীর দক্ষিণ সুরমাস্থ বরইকান্দি নামক স্থানে আওয়ামী লীগের স্থানীয় দুই নেতা গৌছ মিয়া ও আলফু মিয়ার লোকজনদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে প্রতিপক্ষের গুলিতে গৌছ মিয়া গ্র“পের মাসুক মিয়া ও বাবুল আহমদ নিহত হন। এ ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন সিএনজি অটোরিক্সা চালক টুটুল আহমেদ। তার দেয়া সাক্ষ্য অনুযায়ী পুলিশ মাসুক মিয়া ও বাবুল আহমদ হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় স্থানীয় সন্ত্রাসী সবুজ মিয়া ও আফতাব হোসেনকে প্রধান আসামী করে। উক্ত মামলায় আদালতে সাক্ষী দিতে টুটল আহমেদ ১৮ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৭টার দিকে চৌকিদিঘিস্থ নিজ বাসা থেকে বের হওয়ার পরই চিহ্নিত সন্ত্রাসী সবুজ মিয়া ও আফতাব হোসেন আগ্নেয়াস্ত্র তাক করে গামছা দিয়ে মুখ পেচিয়ে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় তাকে। টুটুল আহমেদ অপহরণের পর তার স্ত্রী রিমা বেগম বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ও স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজেও তার কোন সন্ধান পায়নি। পরদিন সকাল ৬টায় সিলেট-তামাবিল সড়কের পাশে তেরো রতন নামক স্থানে অজ্ঞাত একটি লাশ পাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় ও টুটুলের স্বজনদের খবর দেয়। খবর পেয়ে টুটুলের স্ত্রী ও স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশটি অপহৃত টুটুল আহমেদের বলে সনাক্ত করেন। লাশের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ প্রাথমিক সুরতহাল শেষে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। টুটুল আহমেদ হত্যার ঘটনায় তার স্ত্রী রিমা বেগম বাদী হয়ে সন্ত্রাসী সবুজ মিয়া ও আফতাব আহমদকে আসামী করে সিলেট বিমানবন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং ১৩, তারিখ ১৯/১২/২০১৮ইং।
এ বিষয়ে সিলেট বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ অবনী শংকর কর বলেন, অজ্ঞাত লাশ পাওয়ার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং পূর্ব দিন অপহৃত টুটুল আহমেদের স্বজনদের খবর দেয়। তার স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশ সনাক্ত করেন। ময়না তদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। সন্ত্রাসীরা আদালতে সাক্ষী দেয়া থেকে বিরত রাখতে তাকে অপহরণ করে ও পরে কোন এক সময় হত্যা করে লাশ ফেলে যায় বলে প্রাথমিক ভাবে ধারণা করছি। তবে এ বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে, পুলিশ আসামীদের গ্রেফতার করতে তৎপর রয়েছে।
4 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি
8 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।
4 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত
8 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক
5 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
6 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়
4 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন
5 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’