editor
প্রকাশিত: 12:32 PM, October 28, 2021
অনলাইন ডেস্ক
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নে আবু ছায়েদ ভূঁইয়া রিপন (৪৮) নামে এক আওয়ামী লীগ কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৭ অক্টোবর) রাতে ওই ইউনিয়নের তালুয়া চাঁদপুর গ্রামের বারিরহাট বাজারের পাশে নিজ বাড়ির সামনে এ হত্যাকাণ্ডের শিকার হন তিনি।
রিপন তালুয়া চাঁদপুর গ্রামের মৃত রফিক উল্লাহর ছেলে। তিনি নোয়াখালী-ঢাকা রুটের বাস লাল সবুজ পরিবহনের একজন পরিচালক ও মীরওয়ারিশপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
স্থানীয়রা জানায়, বুধবার রাত ৩টার দিকে রিপন চৌমুহনী চৌরাস্তায় অবস্থিত তার লাল সবুজ পরিবহনের কাউন্টার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পরে বারিরহাট বাজারের মোসলেহ উদ্দিন ভূঁইয়া বাড়ির সামনে আসলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে স্থানীয়রা মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখে বেগমগঞ্জ মডেল থানায় খবর দেয়। এরপর পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। যে বা যারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।
ডিএসএস/২৭/অক্টোবর/২০২১/রেদওয়ান
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার