editor
প্রকাশিত: 5:56 PM, November 14, 2021
নবীগঞ্জ প্রতিনিধি::
আগামী ২৮ই নভেম্বর নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। তন্মধ্যে ১নং বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন প্রার্থী। আর এই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর ৩জনের মাঝে লড়াই হবে বলে ধারনা সাধারন ভোটারদের।
ইউপি নির্বাচনে-আওয়ামীলীগ মনোনীত ইউপি আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সমর চন্দ্র দাশ (নৌকা) স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান সত্যজিত দাশ(চশমা) ও রঙ্গলাল (ঘোড়া) প্রতিক নিয়ে নির্বাচনী মাঠে লড়ছেন। এ ইউনিয়নে মোট ভোটার হচ্ছেন ১৩ হাজার ৩৩৪ জন। তন্মধ্যে পুরুষ ৬ হাজার ৫৮৫ জন ও মহিলা ৬ হাজার ৭৪৯ জন।
নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা চালাচ্ছেন উঠান বৈঠক, প্রচার-প্রচারণা। ইতিমধ্যে প্রার্থীদের প্রচারনায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। প্রত্যেক প্রার্থী এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রচারণায় ৩ জনই সমানে সমান। প্রার্থীদের অব্যাহত প্রচারণায় দিন দিন বদলে যাচ্ছে ভোটের সমীকরন। এর মধ্যে এখন পর্যন্ত প্রচারণায় এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী সত্যজিত দাশ ও রঙ্গলাল দাশ। কোন অংশে কম নয় আওয়ামীলীগের মনোনিত প্রার্থী সমর চন্দ্র দাশও। সাধারন ভোটারদের সাথে আলাপ করে এমন তথ্য পাওয়া যায়। ভোটাররা বলছেন সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে বর্তমান চেয়ারম্যান সত্যজিত দাশের চশমার সাথে অপর স্বতন্ত্র প্রার্থীর রঙ্গলাল দাশের লড়াই ইতি মধ্যেই জমে উঠেছে।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সমর চন্দ্র দাশের প্রচার প্রচারনায় থেমে নেই। দলীয় নেতা কর্মীরা মাঠে ময়দানে কাজ করে যাচ্ছেন দিন-রাত। গ্রাম, পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা দিবা-রাত। সাধারণ ভোটারদের সাথে আলাপ করে জানা যায় এ ইউনিয়নে প্রতিদ্বনি্িদ্ব ৩ জনই নিরসভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন। ফলে সরকার দলীয় প্রতিক নৌকা ও জনগনের ভালবাসায় সত্যজিতের চশমা ও টাকার জোড়ে রঙ্গলাল দাশের ঘোড়া মার্কার ত্রিমুখী লড়াই হবে।
এ ইউনিয়নের অধিকাংশ প্রার্থী ও ভোটারদের ধারনা উক্ত ইউনিয়নে সর্বোচ্চ ভোট হলো হিন্দু সম্প্রদায়ের আর ওই ইউনিয়নের ৩জন চেয়ারম্যান প্রার্থী হিন্দু প্রার্থী সকলই সমান পাল্লা দিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন,যদি শেষ পর্যন্ত মুসলিম ও বিএনপির রাজনীতির ভোটারা এক হয়ে যে প্রার্থী পক্ষে রায় দিয়ে দেন সেই প্রার্থী বিপুল ভোটে জয়ী হওয়ার সম্ভবনা রয়েছে বেশি সে দিকে এগিয়ে বর্তমান চেয়ারম্যান সত্যজিত দাশ।
২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে কোন ঝামেলা ছাড়াই হওয়ার ভোট হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভোটারা। আগামীকাল থাকছে নির্বাচনী হালচাল ২য় পর্ব।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন