editor
প্রকাশিত: 1:23 PM, November 15, 2021
মাধবপুর হবিগঞ্জ সংবাদদাতাঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শেখ দুলালের হত্যাচেষ্টা মামলার দুই নাম্বার আসামি রফিক মিয়া মেম্বার (৪৫)কে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার দিবাগত রাতে মাধবপুর থানার এসআই মমিনুল ইসলাম পিপিএম এর নেতৃত্ব পুলিশের একটি টিম উত্তরার ৩ নাম্বার সেক্টরের ৭ নাম্বার রোডের ৯ নাম্বার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সোমবার (১৫ নভেম্বর) সকালে মাধবপুর থানায় নিয়ে আসে।
উল্লেখ্য গত বুধবার (১০ নভেম্বর) গাছ কাটা নিয়ে বিরোধের জেরে যুবলীগ নেতা শেখ দুলাল মিয়ার উপর দা ও লাঠিসোঁটা নিয়ে হামলা করে। হামলায় দা’য়ের আঘাতে দুলালের মাথায় মারাত্মক জখম হয় এবং বাম পা ভেঙে যায়। স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বর্তমানে সেখানে সে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় দুলালের ভাই শেখ আমির আলী বাদী হয়ে জড়িতদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা করে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন