editor
প্রকাশিত: 4:59 PM, July 15, 2021

করোনা
নিজস্ব প্রতিবেদক
সিলেটে একদিনে আরও ৫ শতাধিক করোনা রোগী শনাক্ত হয়েছে। বুধবার (১৪ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার শনাক্তের খবর এটি।
একই সময়ে বিভাগে মহামারি করোনায় মারা গেছেন আরও ৩ জন। এর মধ্যে সিলেটে ১, সুনামগঞ্জে ১ ও হবিগঞ্জে ১ জন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় থেকে প্রেরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৫৩৮ জনের মধ্যে সিলেট জেলায় ২৩১ জন, সুনামগঞ্জে ৬৫, হবিগঞ্জে ৯৯ ও মৌলভীবাজারে ৯১ জন। এছাড়াও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৫২ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস।
একই সময়ে র্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে সিলেট বিভাগে আরও ৭৯ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে সিলেটের ২২, সুনামগঞ্জের ৩১, হবিগঞ্জের ১৬ ও মৌলভীবাজারের ১০ জন।
এদিকে, সিলেট বিভাগের চার জেলায় বর্তমানে হাসপাতালে করোনা রোগী ভর্তি আছেন ৪৫২ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৪১, সুনামগঞ্জে ৪০, হবিগঞ্জে ৩১ ও মৌলভীবাজারে ৪০ জন।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন ২৭৭জন। এর মধ্যে সিলেট জেলার ১৬৭ জন, হবিগঞ্জ জেলার ২৪ জন ও মৌলভীবাজার জেলায় ৮১ জন। এছাড়াও এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া ৫ জন করোনামুক্ত হয়েছে।
এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা হচ্ছে ৩১ হাজার ৪২৯ জন। অন্যদিকে, সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন ২৫ হাজার ৮৯৫ জন।
আর এ পর্যন্ত সিলেটে করোনার ছুবলে প্রাণ হারিয়েছেন মোট ৫৪৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪৩৮, সুনামগঞ্জে ৪০, হবিগঞ্জে ২৫ ও মৌলভীবাজারে ৪২ জন।
ডিএসএস /১৫ জুলাই ২০২১ / রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে