editor

প্রকাশিত: 1:46 PM, November 16, 2021

খালেদা জিয়াকে দ্রুত বিদেশে যেতে দিন: ফখরুল

খালেদা জিয়াকে দ্রুত বিদেশে যেতে দিন: ফখরুল

অনলাইন ডেস্ক
খালেদা জিয়া খুবই অসুস্থ উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে অবিলম্বে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে নেওয়ার আবেদন করা হয়েছে।

সরকারের কাছে আহ্বান, তাকে দ্রুত বিদেশে যেতে দেওয়া হোক। অন্যথায় সব দায় দায়িত্ব এই সরকারকেই বহন করতে হবে।
মঙ্গলবার (১৬নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় প্রধান খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার চক্রান্তে এখন তিনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। আমরা সবাই জানি তাকে রাজনীতি থেকে দূরে রাখতে একটা মিথ্যা মামলায় সাজা দিয়ে প্রথমে একটি পরিত্যাক্ত কারাগারে রাখা হয়। তখন তার কোনো চিকিৎসা হয়নি। পরে জনগণের চাপে তাকে হাসপাতালে নেওয়া হয়। তারও পর করোনা শুরু হলে ভয়ে তাকে বাসায় যাওয়ার অনুমতি দেয় সরকার। খালেদা জিয়া বর্তমানে খুবই অসুস্থ অবস্থায় সিসিইউতে আছেন।

তিনি বলেন, আমরা সবাই জানি খালেদা জিয়া প্রথমে করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে দীর্ঘ চারমাস জীবন মরণের সঙ্গে যুদ্ধ করে বাসায় ফেরেন। তার কিছুদিন পরই অসুস্থ হলে তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বাসায় ফেরার মাত্র ছয়দিনের মাথায় আবারও তাকে হাসপাতালে আসতে হলো।

মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, যা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। সোমবার (১৫ নভেম্বর) রাতে প্রথম তিনি সিসিইউতে নিজের বেড থেকে চেয়ারে বসেছেন। তিনি অত্যন্ত দুর্বল অবস্থায় আছেন। আমরা জানি দেশনেত্রীকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার যে ভয়াবহ চক্রান্ত চলছে, তারই অংশ হিসেবে তাকে এখন পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে। আমরা আল্লাহর কাছে আজকে এই প্রার্থনা করবো, তিনি যেন খালেদা জিয়াকে সুস্থ করে দেন। শুধু বিএনপির জন্য নয় দেশের ১৬ কোটি মানুষের জন্য তাকে আমাদের খুব প্রয়োজন।

খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে মির্জা ফখরুল বলেন, আসুন আমরা তার জন্য দোয়া করি। আজকে তার জন্য দোয়া করতে আমরা একটা খোলা জায়গা পাই না। আমরা সভা-সমাবেশ করতে জায়গা পাই না। কারণ এই ফ্যাসিস্ট সরকার জানে যে খালেদা জিয়ার মুক্তির প্রশ্নে যদি আমরা বাইরে বের হই তাহলে সারা দেশ উজ্জীবিত এবং অনুপ্রাণিত হবে।

তিনি বলেন, আমি পরিষ্কার করে বলতে চাই, চিকিৎসকরা বলেছেন, তার অনেক ধরনের অসুখের চিকিৎসা প্রয়োজন। এগুলোর সুষ্ঠু চিকিৎসার জন্য এ দেশে তেমন কোনো হাসপাতাল নেই, যারা মাল্টিডিসিপ্লিনারি রোগের চিকিৎসা করতে পারে। এজন্য বার বার তার পরিবার থেকে আবেদন করা হয়েছে। অন্তত মানবতার স্বার্থে তাকে বাইরে চিকিৎসার সুযোগ দেওয়া হোক। আমরা এ বিষয়ে বার বার কথা বলেছি, কিন্তু তাকে সেই চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না।

তিনি আরও বলেন, আজকে যখন খালেদা জিয়া খুবই অসুস্থ তখন পত্রিকায় দেখছি তার পরিবার থেকে আবারও বিদেশে নেওয়ার আবেদন করা হয়েছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি অবিলম্বে চিকিৎসার জন্য তাকে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হোক। কারণ এই নেত্রী গণতন্ত্রের নেত্রী, তার যদি কিছু হয়ে যায় তাহলে সব দায় এই সরকারকেই বহন করতে হবে। আমরা বলতে চাই, আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক, মানবতার স্বার্থে তাকে বিদেশে চিকিৎসার সুযোগ করে দেন।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, আব্দুল আওয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, ডা. সিরাজউদ্দীন আহমেদ, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, সাবেক এমপি জহির উদ্দিন স্বপন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলীম, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল প্রমুখ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী