editor
প্রকাশিত: 2:27 PM, November 17, 2021
বিশ্বনাথ প্রতিনিধি :
সিলেটের বিশ্বনাথে মো. এনামুল হক (৩৫) নামে এক যুবককে রাতের আধারে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
তিনি উপজেলার দশঘর ইউনিয়নের বাউসী গ্রামের মো. ইসাক আলীর ছেলে।
আজ বুধবার ( ১৭ নভেম্বর) সকালে তার নিজ বাড়ির সড়কে রক্তাক্ত ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিশ্বনাথ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, রাতের যেকোনো সময় তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। তবে, কে বা কারা- এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানাতে পারেনি।
এনামের ছোট ভাই নাজমুল হক জানান, পেশায় গাড়ি চালক এনাম দীর্ঘদিন ধরে কর্মহীন হয়ে বাড়িতে বসবাস করছিলেন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে রাতে আর ঘরে ফিরেননি তিনি।
পরে আজ ভোরে বাড়ির রাস্তায় তার ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়।
সরেজমিন গিয়ে দেখা যায়, বাড়ি থেকে ১ গজের মধ্যে মূল সড়কে পড়েছিল এনামের রক্তাক্ত লাশ।
ঘাতকের অস্ত্রের আঘাতে বিকৃত মুখ ও কপাল।
এ বিষয়ে কথা হলে পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি।
হত্যাকাণ্ডের প্রকৃত কারণ খুঁজে বের করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন