editor
প্রকাশিত: 2:54 PM, November 17, 2021
নিজস্ব প্রতিবেদক
গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আগামী ২১ নভেম্বর রোববার সকাল ১০টা থেকে শাবিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
আবেদন করা যাবে ৩ ডিসেম্বর শুক্রবার রাত ১২টা পর্যন্ত। ভর্তির আবেদন ফি ইউনিট প্রতি ৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, যেসকল শিক্ষার্থী জিএসটির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ‘এ’ এবং ‘বি’ উভয় ইউনিটে পৃথকভাবে আবেদন করতে পারবেন। যারা জিএসটির ‘বি’ ও ‘সি’ ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা শুধুমাত্র শাবি’র ‘বি’ ইউনিটে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জিএসটির ভর্তি পরীক্ষায় যারা ঐচ্ছিক বিষয় হিসেবে গণিত ও জীববিজ্ঞানে উত্তর করেছেন তারা ‘এ’ ও ‘বি’ ইউনিটের সকল বিভাগে আবেদন করতে পারবেন। যেসব শিক্ষার্থী ঐচ্ছিক বিষয় হিসেবে গণিত, আইসিটি বিষয়ে অংশগ্রহণ করেছেন, তারা শাবি’র ‘এ’ ইউনিটে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি এবং বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি ছাড়া সকল বিভাগে আবেদন করতে পারবেন।
এতে আরো বলা হয়, জিএসটির ভর্তি পরীক্ষায় যারা ঐচ্ছিক বিষয় হিসেবে জীববিজ্ঞান ও আইসিটি বিষয়ে অংশগ্রহণ করেছেন, তারা ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, ভূগোল ও পরিবেশ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগে এবং ‘বি’ ইউনিটের অর্থনীতি ছাড়া বাকি সকল বিভাগে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষার্থীরা admission.sust.edu এই ওয়েব সাইটে গিয়ে আবেদন করতে পারবেন। এছাড়া, আর্কিটেকচার বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ড্রয়িং ও স্থাপত্য বিষয়ের উপর ৩০ নম্বরের ১ ঘণ্টার সাধারণ জ্ঞানের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এজন্য তাদের ৩৫০টাকা অতিরিক্ত পরীক্ষা ফি পরিশোধ করতে হবে।
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী