editor
প্রকাশিত: 1:15 PM, November 18, 2021
মৌলভীবাজার প্রতিনিধি::
মৌলভীবাজারের রাজনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল মালিক (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৭ নভেম্বর) রাতে রাজনগরের উত্তরভাগ ইউনিয়নের নিজগাও গ্ৰামে এই ঘটনা ঘটে। সে উত্তরভাগ ইউনিয়নের উত্তরভাগ গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুল মালিক (২৮)। এসময় তাকে রক্ষা করতে এসে আহত হয়েছেন চাঁদভাগ গ্রামের তাজুল ইসলাম। আহত তাজুল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় ফেঞ্চুগঞ্জের বাসিন্দা সাবেক এটর্নি জেনারেল এডভোকেট আব্দুর রকিব মন্টুর সম্পদ সহ যাবতীয় কিছু দেখাশোনা করতেন আব্দূল মালিক। এডভোকেট মন্টুর সাথে জমি সংক্রান্ত বিরোধ উত্তরভাগ ইউনিয়নের অলা মিয়ার সাথে ছিল। নিহত আব্দুল মালিক ছিলেন এডভোকেট মন্টুর যাবতীয় কাজের সাহায্যকারী। তাই বিরোধী পক্ষ বাড়ি ফেরার পথে কুপিয়ে হত্যা করে।
এবিষয়ে উত্তরভাগ ইউপি সদস্য জুয়েল আহমদ বলেন, উভয়পক্ষের কোন্দলের বলি হল আমার চাচাতো ভাই আব্দুল মালিক। তাকে হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, একজনকে রাস্তার পাশে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। এখন পর্যন্ত কেউ আটক হয়নি।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে