editor
প্রকাশিত: 3:17 PM, November 18, 2021
হবিগঞ্জ প্রতিনিধি::
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৮ জনের বাড়ির সামনে ‘মাদক ব্যবসায়ী’ ও ‘চোরাকারবারি’ লেখা সাইনবোর্ড টানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মামলা দায়ের ও জেলে পাঠানোর পরও অপরাধ জগৎ থেকে বেরিয়ে না আসায় ওই ৮ জনকে সামাজিকভাবে চাপে রাখতে বিজিবি এ উদ্যোগ নেয়।
সোমবার (১৭ নভেম্বর) উপজেলার কৃষ্ণপুর গ্রামের বলু মিয়া, রাজেন্দ্রপুরের আহাদ মিয়া, সিদ্দিকপুরের কবির মিয়া, রামনগরের ধনু মিয়া, কাউছার মিয়া, জয়নাল মিয়া, রাজু মিয়া ও কমলপুর গ্রামের স্বপন মিয়ার বাড়িতে একটি করে সাইনবোর্ড টানিয়েছে বিজিবি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কোন বাড়ির সামনে ‘মাদক ব্যবসায়ী’ ও কোনটিতে ‘চোরাকারবারী’ লেখা সাইনবোর্ড। এতে লালের উপর সাদা রঙ দিয়ে লেখা অক্ষরগুলো দূর থেকেই পথচারীদের দৃষ্টি কারে।
সাইনবোর্ড দেখতে আশপাশের এলাকার লোকজন বাড়িগুলোর সামনে এসে ভিড় করছেন। অপরাধীদের ভাল পথে আনতে এটি ভাল উদ্যোগ বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক এসএনএম সামীউন্নবী চৌধুরী বলেন, ওই আটজন সীমান্তে মাদকসহ বিভিন্ন চোরকারবারের সঙ্গে জড়িত।
একেকজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা চিহ্নিত অপরাধী। অনেক চেষ্টার পরও তাদের অপরাধ জগৎ থেকে বের করা যাচ্ছে না। তাই সামাজিকভাবে চাপের মুখে থাকলে অপরাধমূলক কাজ ছেড়ে দিতে পারে, এই চিন্তা থেকে সাইনবোর্ড টানানো হয়েছে। আদালতে আত্মসমর্পণ করলে সাইনবোর্ডগুলো খুলে নেওয়া হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন