editor
প্রকাশিত: 9:40 PM, November 18, 2021
নবীগঞ্জ প্রতিবেদক:
আগামী ২৮ই নভেম্বর নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন।তন্মধ্যে ৫নং আউশকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৪ জন প্রার্থী। নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়নের এবারের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর ৪ জনের মাঝে ২ জনের মাঝে লড়াই হবে বলে ধারনা সাধারন ভোটারদের। বর্তমান চেয়ারম্যান মহিবুর রহমান হারুন নির্বাচনে অংশ গ্রহন করেননি।
ইউপি নির্বাচনে-আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক ২ বারের চেয়ারম্যান মোঃ দিলাওর হোসেন (নৌকা),স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল হামিদ নিকছন (ঘোড়া),স্বতন্ত্র প্রার্থী এজহারুল হক চৌধুরী (আনারস ),স্বতন্ত্র প্রার্থী মোঃ মফজ্জুল হক (চশমা) প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে লড়ছেন।এ ইউনিয়নে মোট ভোটার হচ্ছেন ১৯ হাজার ৪১০ জন। তন্মধ্যে পুরুষ ৯ হাজার ৬৫৩ জন ও মহিলা ৯ হাজার ৭৫৭ জন। ইতিমধ্যে প্রার্থীদের প্রচারনায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ।মাইকিং পোষ্টার লিফলেট চেয়ে গেছে নির্বাচর্নী এলাকা।
প্রত্যেক প্রার্থী এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন।প্রচারণায় ৪ জনই সমানে সমান। তবে এ ইউনিয়নের মূল লড়াই হবে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ দিলাওর হোসেন নৌকা ও আওয়ামীলীগের বিদ্রোর্হী প্রার্থী যুবলীগ নেতা স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল হামিদ নিকছন (ঘোড়া) মার্কার। প্রার্থীদের অব্যাহত প্রচারণায় দিন দিন বদলে যাচ্ছে ভোটের সমীকরন। দলীয় নেতা কর্মীরা দলের প্রার্থীকে বিজয়ী করতে মাঠে ময়দানে কাজ করে যাচ্ছেন দিন-রাত। গ্রাম,পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা ভোর হতে মধ্যরাত পর্যন্ত।এর মধ্যে এখন পর্যন্ত প্রচারণায় এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল হমিদ নিকছন। কোন অংশে কম নয় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ দিলাওর হোসেনও।
সাধারন ভোটারদের সাথে আলাপ করে এমন তথ্য পাওয়া যায়। ভোটাররা বলছেন অবাধ সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ দিলাওর হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল হমিদ নিকছন লড়াই ইতি মধ্যেই জমে উঠেছে। স্বতন্ত্র প্রার্থী এজহারুল হক চৌধুরী আনারস,স্বতন্ত্র প্রার্থী মোঃ মফজ্জুল হক চশমার প্রচার প্রচারনায় থেমে নেই।
সাধারণ ভোটারদের সাথে আলাপ করে জানা যায় এ ইউনিয়নে প্রতিদ্বন্দী ৪ জনই নিরসভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন।ফলে সরকার দলীয় প্রতিক (নৌকা) ও জনগনের ভালবাসায় স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল হমিদ নিকছন রয়েছেন আলোচনার কেন্দ্র বিন্দুতে। আগমী (২৮ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে উৎসব আমেজে ভোট হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভোটারা। আগামীকাল থাকছে নির্বাচনী হালচাল কুর্শি ইউনিয়ন নিয়ে ৬ষ্ঠ পর্ব।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন