editor
প্রকাশিত: 1:20 PM, November 20, 2021
অনলাইন ডেস্ক
প্রেম-বিয়ে এবং ক্যারিয়ার নিয়ে সম্প্রতি সময়ে বেশ আলোচনায় বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা সূর্যবংশীতেও দেখা গেছে এ অভিনেত্রীকে।
সেখানে তার অভিনয় প্রশংসিত হচ্ছে। এছাড়া গুঞ্জন রয়েছে ডিসেম্বরের শুরুতেই অভিনেতা ভিকি কৌশলকে বিয়ে করতে যাচ্ছেন তিনি।
২০০৩ সালে ‘বুম’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে পা রাখেন ক্যাটরিনা। এ পর্যন্ত ৪০টিরও বেশি সিনেমায় দেখা গেছে তাকে। বর্তমান সময়ের বলিউডের সবচেয়ে পরিশ্রমী ও সফল অভিনেত্রীদের একজন হিসেবে প্রতিষ্ঠিত ক্যাটরিনা। চলুন জেনে নেওয়া যাক কত সম্পদের মালিক এ অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যমের মতে, ক্যাটরিনার মোট সম্পদের পরিমাণ ২২৪ কোটি রুপি। প্রতি সিনেমায় পারিশ্রমিক হিসেবে ১১ কোটি রুপি নেন তিনি। অন্যদিকে কোনো ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্য নেন ৬-৭ কোটি রুপি।
মুম্বাইয়ে ৪৫ কোটি রুপির একটি বাংলো রয়েছে ক্যাটরিনার। অবশ্য এ বিলাসবহুল বাংলোয় কখনই থাকেননি তিনি। ভাড়া অ্যাপার্টমেন্টেই বসবাস করেন তিনি। এছাড়া লন্ডনে তার ৭ কোটি রুপির একটি বাংলো রয়েছে।
ক্যাটরিনা বেশ গাড়ি প্রিয়। তার সংগ্রহে রয়েছে বিশ্বের বেশ কয়েকটি দামী ব্যান্ডের গাড়ি। রেঞ্জ রোভার, অডি ও মার্সিডিজের বিভিন্ন মডেলের বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ির মালিক ক্যাটরিনা।
সম্প্রতি ‘টিপ টিপ বারসা পানি’ গানের মিউজিক ভিডিওতে বলিউড তারকা অক্ষয়ের সঙ্গে দেখা গেছে ক্যাটরিনাকে। আইকনিক এই গানের রিমেকে ক্যাটরিনা নাচের জন্য প্রশংসা কুড়াচ্ছেন।
বর্তমানে ‘টাইগার থ্রি’ আর শ্রীরাম রাঘবনের একটি সিনেমার কাজ করছেন ক্যাটরিনার। ‘টাইগার থ্রি’ সিনেমায় সালমান খানের বিপরীতে দেখা যাবে তাকে। শ্রীরাম রাঘবনের সিনেমায় দক্ষিণী তারকা বিজয় সেতুপতির সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে এ অভিনেত্রীকে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন