editor
প্রকাশিত: 1:45 PM, November 20, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটর নগরীর উপশহরের আই ব্লকের খেলার মাঠে আয়োজিত মেলা দ্রুত বন্ধ করার পাশাপাশি মেলার সময় যাতে আর বর্ধিত করা হয় সেজন্য প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হয়েছে। এরপরে যদি মেলার সময় বর্ধিত করা হয় তাহলে আরও কঠোর আন্দোলনে হুশিয়ারি দেন। শনিবার (২০ নভেম্বর) সকালে উপশহরের সর্বস্তরের খেলোয়াড়বৃন্দ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত মানবন্ধনে এমন হুশিয়ারি দেন বক্তারা।
বক্তারা বলেন, উপশহরের একমাত্র খেলার মাঠটিতে মেলার আয়োজন করা হয়েছে। এতে আমরা হতবাক। মাঠের পরিবেশও নষ্ট করা হয়েছে। সেই সাথে খোঁড়াখুঁড়ি করে মাঠটি খেলাধুলার অনুপযুক্ত করে ফেলা হয়েছে। যে মাঠটিতে নিয়মিত খেলাধুলা, হাঁটা, শরীর চর্চার জন্য সব পর্যায়ের শিশু-কিশোরসহ এলাকার জনসাধারণ ব্যবহার করতেন। সেই মাঠটিতে এ ধরনের মেলা আয়োজনের কারণে খেলাধুলা, বেড়ানো বন্ধ হয়ে গেছে। ফলে এলাকার শিশু-কিশোরসহ খেলোয়ারড়বৃন্দ খুবই হতাশ। সেই সাথে মেলার কারণে এলাকাবাসীসহ পথচারীরা নানা সমস্যায় ভুগছেন।
বক্তারা আরও বলেন, অতীতে এই মাঠে মেলা না করার জন্য আমরা আন্দোলন করে কোন লাভ হয়নি বরং আমাদের স্থানীয় কাউন্সিলরসহ অনেককেই মামলা দিয়ে হয়রানি করা হয়। এই মাঠে অনুষ্ঠিত মেলার সময় আর যাতে না বাড়ানো এবং ভবিষৎতে খেলার মাঠে মেলার আয়োজন না করার জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনসহ প্রশাসনের প্রতি আহবান জানান বক্তারা।
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই