editor
প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২১
নিজস্ব প্রতিবেদক
সময়ের অন্যতম জনপ্রিয় নায়িকা বুবলী। বেশ কয়েকটি সিনেমায় কাজ করে তিনি এখন চলচ্চিত্রাঙ্গনে পরিচিত মুখ। দর্শকদের কাছেও তার জনপ্রিয়তা আছে। এবার এই নায়িকা সিলেটে নতুন মিশন নিয়ে কাজ করছেন। তার সঙ্গে আছেন নায়ক নিরব।
বিষয়টি নিশ্চিত করে নিরব বলেন, সাইফ চন্দনের নতুন ছবি ‘কয়লা’তে যুক্ত হয়েছেন তিনি। বর্তমানে সিলেটের বিভিন্ন অঞ্চলে ছবিটির শুটিং চলছে। গত ১১ নভেম্বর থেকে এই মিশনে তার সঙ্গে বুবলী যুক্ত হয়েছেন। পুরো ‘কয়লা’ টিম এখন অবস্থান করছে জাফলংয়ে।
ঢালিউডের এই নায়ক বলেন, ‘বুবলীর সঙ্গে আমার যে জুটিটা গড়ে উঠলো সেটা প্রযোজক ও পরিচালকদের আগ্রহের কারণে। পর পর তিন নম্বর কাজে আমরা যুক্ত হলাম। আশা করছি দুজনে মিলে কিছু ভালো সিনেমা উপহার দিতে পারবো। সেই আত্মবিশ্বাস আমাদের মধ্যে তৈরি হয়েছে।’
বুবলী বলেন, ‘আমি খুবই এক্সাইটেড এই সিনেমার চরিত্রটি নিয়ে। একেবারেই নতুন ধরনের চরিত্র আমার জন্য। নিজেকে নতুনভাবে হাজির করতে যেকোনও সময়ই ভালো লাগে। আর স্বস্তির বিষয়, এবারও নায়ক হিসেবে পেলাম নিরব ভাইকে।’
জানা গেছে, ‘কয়লা’ সিনেমাটির কাহিনি ও সংলাপ করেছেন আবদুল্লাহ জহির বাবু। এতে নিরব-বুবলী ছাড়াও অন্যতম চরিত্রে অভিনয় করছেন রাশেদ মামুন অপু।
এর আগে আসিফ ইকবাল জুয়েল পরিচালিত ‘চোখ’ সিনেমায় একসাথে অভিনয় করেছিলেন নিরব-বুবলী। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে একই জুটির ‘ক্যাসিনো’ নামের ছবিটিও। এটির পরিচালক সৈকত নাসির।
এদিকে, সিলেটে শুটিংয়ে আহত হয়েছেন নায়ক নিরব। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে।
নিরব বলেন, ‘মঙ্গলবার প্রায় সারা দিনই শুটিং করেছি। মধ্যরাতে নৌকায় করে বিলের মধ্যে কিছু দৃশ্যের কাজ করছিলাম। ওই বিলে প্রচুর শাপলা ফুল, সাপ আর জোঁক ছিল! ফুল দেখে যতটা মুগ্ধ হয়েছি, সাপ আর জোঁক দেখে ততটাই ভয় পেয়েছি! শেষ পর্যন্ত ভয়েরই জয় হলো। আমি মারাত্মক আহত হলাম।’
জানা গেছে, পানি থেকে নৌকায় ওঠার পর নিরব লক্ষ করেন তার পায়ের গোড়ালিতে একটি জোঁক লেগে আছে। সেটি ফেলতে গিয়ে নৌকায় থাকা বাঁশের কঞ্চি ঢুকে যায় তার পায়ের তালুতে। যার ফলে প্রায় এক ইঞ্চি গভীর ক্ষত হয়। সেখান থেকে রাত ২টার দিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় নিরবকে। চিকিৎসা নিয়ে ফিরেন হোটেলে।
7 তাহিরপুর নাগরিক পরিষদ, সিলেটের অর্থ বিষয়ক সম্পাদক সুজন আহমদ-কে দেখতে তাঁর বাসায় যান সংগঠনের সম্মানিত সভাপতি এনামুল হক এনাম
4 অর্ণব সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে অর্ণব আল-হারামাইন জামে মসজিদ নির্মাণ কাজের প্রস্তাব নিয়ে বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার
4 জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সাম্প্রতিক বক্তব্য ও বিএনপি, ছাত্রদল এবং যুবদল সম্পর্কে করা বিতর্কিত
2 আখালিয়া নবাবী মসজিদ এলাকা ব্যবসায়ী সমিতি ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যকরী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২২ মে) রাতে
3 ঝিনাইদহে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক এবং জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা নাসিরউদ্দিন পাটোয়ারীর ওপর সন্ত্রাসী ও ন্যক্কারজনক হামলার তীব্র
4 জমকালো আয়োজন ও সিলেটের বিশিষ্ট গুণীজনদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির ‘ফ্যামিলি
5 দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং সুনির্দিষ্ট লিখিত সামাজিক ও পারিবারিক অভিযোগের প্রেক্ষিতে সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি মাহিন আজাদ (খোকন)-এর
2 সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন রহিমের ওপর অতর্কিত ও বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। 5 বৃহস্পতিবার