editor
প্রকাশিত: 3:23 PM, November 20, 2021
অনলাইন ডেস্ক
বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে এই ডিসেম্বরে চার হাত এক হতে চলেছে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের। জোর গুঞ্জন, রাজস্থানের সিক্স সেন্স ফোর্ট বাওরা-র বিলাসবহুল রিসর্টেই তাদের বিয়ের অনুষ্ঠান হবে। অন্যদিকে, সালমান খানের সঙ্গে নিজের আসন্ন প্রোজেক্ট ‘টাইগার থ্রি’ নিয়ে দারুণ ব্যস্ত ক্যাটরিনা। সূত্রের খবর, বিয়ের পর নিজের নাম পরিবর্তন করতে পারেন ক্যাটরিনা। আসন্ন ছবি ‘টাইগার থ্রি’র প্রোমোশান, ছবি মুক্তির আগে যদি অভিনেত্রী সাত পাকে বাঁধা পড়েন।
তাহলে কানাঘুষো শোনা যাচ্ছে, ছবির সমস্ত প্রোমোশান- ট্রেলার থেকে ছবি মুক্তি সবেতেই নিজের নাম পরিবর্তন করে ‘ক্যাটরিনা কাইফ কৌশল’ রাখতে পারেন তিনি। এক প্রতিবেদন অনুসারে, দিওয়ালির দিনই ভিকি এবং ক্যাটরিনা রোকা সেরেছেন। বলিউড পরিচালক কবীর খানের বাড়িতেই বসেছিল এনগেজমেন্টের আসর। ঘনিষ্ঠ সূত্রের দাবি, এদিনের অনুষ্ঠানে ক্যাটরিনার মা সুজান, ক্যাটের বোন ইসাবেল, ভিকির বাবা শ্যাম কৌশল, মা বীণা কৌশল ও ভাই সানি কৌশল উপস্থিত ছিলেন।
৭ থেকে ৯ ডিসেম্বরে রাজস্থানের বারওয়াড়া দুর্গতে বিয়ের আসর বসবে ভিকি এবং ক্যাটের। যা বর্তমানে একটি বিলাসবহুল রিসোর্ট। মোট ৪৮টি শোওয়ার ঘর রয়েছে এখানে। ইতিমধ্যে তারা বিয়ের প্রস্তুতিও শুরু করেছেন বলে জানা যাচ্ছে। যা বলিউডের বিগ ফ্যাট ওয়েডিংয়ের জন্য আদর্শ। জুহুতে একটি বহুতলের আবাসনের নতুন অ্যাপার্টমেন্ট কিনেছেন ভিকি কৌশল। আবাসনের গোটা আট তলা জুড়েই নাকি রয়েছে ভিকির এই নতুন অ্যাপার্টমেন্ট। বিয়ের পর ক্যাটরিনাকে নিয়ে এখানেই সংসার পাততে চলেছেন ভিকি, তেমনটাই জানা যাচ্ছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন