editor
প্রকাশিত: 3:28 PM, November 20, 2021
অনলাইন ডেস্ক
সৌদি আরব, বাহরাইন, কাতার সহ উপসাগরীয় দেশগুলোর ক্ষোভের কারণে সহসাই তথ্যমন্ত্রী জর্জ কোরদাহি পদত্যাগ করবেন বলে জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। শুক্রবার তিনি ঘোষণা দিয়েছেন, শিগগিরই এ বিষয়ে মন্ত্রীপরিষদের বৈঠক ডাকবেন। কারণ, দেশে পরিস্থিতি অত্যন্ত জটিল। আরও সঙ্কটের মধ্যে জনগণকে ঠেলে দেয়া যায় না। অনলাইন আরব নিউজ এ খবর দিয়েছে।
ওষুধপত্রের ওপর থেকে ভর্তুকি তুলে নেয়ার প্রতিবাদে জনগণ শুক্রবার সকালে বৈরুতে অবস্থিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে তীব্র প্রতিবাদ বিক্ষোভ করে। উল্লেখ্য, দেশটিতে স্বাস্থ্যসেবার মূল্য বৃদ্ধি পেয়েছে আকাশচুম্বী। মিকাতির ঘনিষ্ঠ একটি সূত্রের কাছ থেকে আরব নিউজ জানতে পেরেছে যে, শিগগিরই হতে যাওয়া মন্ত্রীপরিষদের বেঠকেই পদত্যাগপত্র জমা দেবেন তথ্যমন্ত্রী জর্জ কোরদাহি।
ইয়েমেন যুদ্ধ নিয়ে সম্প্রতি তিনি সৌদি আরব ও তার উপসাগরীয় দেশগুলোকে ক্ষেপিয়ে তুলেছেন। তিনি বলেছেন, ইয়েমেন যুদ্ধ বন্ধ করা উচিত সৌদি আরবের।
এ ছাড়া তিনি ইয়েমেন যুদ্ধের কড়া সমালোচনা করেছেন। এ জন্য লেবাননকে এরই মধ্যে চরম মূল্য দিতে হয়েছে। সৌদি আরব ও উপসাগরীয় অন্য দেশগুলো তার সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। তবে জাতীয় সার্বভৌমত্বের কথা উল্লেখ করে এই কূটনৈতিক সঙ্কটে কোরদাহির পদত্যাগ করা উচিত হবে না বলে দাবি তুলেছে ইরান সমর্থিত লেবাননের যোদ্ধাগোষ্ঠী হিজবুল্লাহ। তবে প্রেসিডেন্ট মিশেল আউন সম্প্রতি লেবাননের সামরিক প্রতিনিধিদের বলেছেন, তারা সব সময় আরব দেশগুলো, বিশেষত উপসাগরীয় দেশগুলোর সঙ্গে উন্নত সম্পর্ক চান।
এসব দেশের সঙ্গে যে সমস্যা সৃষ্টি হয়েছে তা সহসাই সমাধান হয়ে যাবে। লেবাননের জনগণের স্বার্থে আঘাত দেয়া যাবে না। যা কিছু ঘটছে এর জন্য জনগণের মূল্য দেয়ার কথা নয়। তথ্যমন্ত্রী পদত্যাগ করবেন কিনা সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার।
শুক্রবার সকালে প্রেসিডেন্ট আউনের সঙ্গে সাক্ষাত করেছেন মিকাতি। মন্ত্রীপরিষদের একটি বৈঠক আহ্বানের কথা তিনি প্রেসিডেন্টকে জানিয়েছেন। এরপরই জেনারেল লেবার ইউনিয়নের প্রধান কার্যালয়ের দিকে যাত্রা করেন মিকাতি। সেখানে তিনি বলেন, মন্ত্রীপরিষদের বৈঠকে শতাধিক এজেন্ডা আছে। এতে রাষ্ট্রীয় বিষয়াদি নিয়ে কথা হবে। বাজেট নিয়ে কথা হবে। আন্তর্জাতিক অর্থ তহবিলের সঙ্গে সংশোধিত চুক্তির অনুমোদন প্রয়োজন হবে।
এক মাসেরও কম সময় আগে মন্ত্রীপরিষদের বৈঠক স্থগিত হয়। তার আগে সেপ্টেম্বরে নতুন সরকার গঠন করেন মিকাতি। ওই সময়ে বিচারক তারেক বিতার’কে সরানোর জন্য আন্দোলন করছিল হিজবুল্লাহ ও আমাল মুভমেন্ট। তাদের অভিযোগ ছিল বিতার তদন্তে রাজনীতি করছেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন