editor

প্রকাশিত: 6:53 PM, November 21, 2021

নির্বাচনের ৯ দিন পর কেন্দ্রের ছাদে ৫২৭ সিলমারা ব্যালট

নির্বাচনের ৯ দিন পর কেন্দ্রের ছাদে ৫২৭ সিলমারা ব্যালট

অনলাইন ডেস্ক
টাঙ্গাইলের দেলদুয়ারে ভোট গ্রহণের ৯ দিন পর ভোট কেন্দ্রের ছাদে মিলল সংরক্ষিত মহিলা সদস্যের তালগাছ প্রতীকে সিলমারা ৫২৭ ব্যালট পেপার। ঘটনাটি উপজেলা ডুবাইল ইউনিয়নের ২নং ওয়ার্ডের ডুবাইল সেহড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে।

জানা যায়, ডুবাইল ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী বিউটি আক্তার দ্বিতীয় দফার ১১ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তালগাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গ্রহণ শেষে সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাইক প্রতীকের রাশেদা বেগমকে ২৭০ ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষণা করেন।

শনিবার ভোট কেন্দ্রের ছাদে স্কুল শিক্ষার্থীরা তালগাছ প্রতীকের সিলমারা ছড়ানো ছিটানো ব্যালট পেপার দেখতে পেয়ে প্রার্থী বিউটি আক্তারকে খরব দেয়। পরে প্রার্থী তার সমর্থকদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ৫২৭টি সিলমারা এবং সহকারী প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর সম্বলিত ব্যালট পেপার উদ্ধার করেন।

প্রিজাইডিং কর্মকর্তাকে দায়ী করেছেন পরাজিত প্রার্থী বিউটি আক্তার। তিনি অভিযোগ করেছেন, কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তার যোগসাজসেই তার সিলমারা ব্যালট পেপারগুলো গোপনে সরিয়ে ফেলা হয়েছিল। এছাড়া ভোট কেন্দ্র থেকে তার এজেন্টকেও বের করে দেওয়ার অভিযোগ করেন তিনি।

প্রার্থী বিউটি আক্তার বলেন, ভোটাররা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন। ঘোষণা মতে আমি ২৭০ ভোটে পরাজিত হয়েছি। আমার তালগাছ প্রতীকের ৫২৭ ব্যালট পেপার চুরি করে আমাকে পরাজিত করা হয়েছে।

উপজেলার ডুবাইল ইউনিয়নের সেহড়া তৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা এলাসিন মওলানা ভাসানী ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মাহমুদুল হাসান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে জানান, এ ঘটনায় তিনি জড়িত নন। উদ্ধার হওয়া ব্যালট পেপার কেন্দ্রের ছাদে কিভাবে গেলো তা তিনি জানেন না।

তবে প্রিজাইডিং কর্মকর্তা মাহমুদুল হাসানের স্বাক্ষরিত ভোট গণনার বিবরণীতে জানা যায়, ফাতেমা বেগম (বই) প্রতীক পেয়েছেন ১৪২ ভোট, বিউটি আক্তার (তালগাছ) প্রতীক পেয়েছেন এক হাজার ৫১ ভোট, মোছা. রিজিয়া আক্তার (সূর্যমুখী ফুল) প্রতীক পেয়েছেন ৫৮ ভোট, রাশেদা বেগম (মাইক) প্রতীক পেয়েছেন ২৭৫ ভোট এবং লাবনি তালুকদার পলি (হেলিকপ্টার) প্রতীক পেয়েছেন ২৯৮ ভোট। এর মধ্যে বাতিল দেখানো হয়েছে ৯০টি ভোট এবং ভোটারের অনুপস্থিত দেখানো হয়েছেন ৬০৬ জনের।

টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান জানান, ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং কর্মকর্তা ব্যালট পেপারের মুড়িগুলো সিলগালা করে উপজেলায় কর্মকর্তার কাছে জমা রাখা হয়। কেউ কোনো অভিযোগ না করলে সেগুলো নির্বাচন কমিশনে পাঠানো হয়। পরবর্তীতে সেগুলো কাগজের মিলে নিলামের মাধ্যমে বিক্রি করে দেওয়া হয়। এছাড়া জমাকৃত মুড়িগুলো গণনার তার কোনো সুযোগ নেই। কোনো প্রার্থী যদি গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে আদালতে এ বিষয়ে কোনো মামলা দায়ের করেন, সে ক্ষেত্রে আদালতের নির্দেশেই সেই মুড়িগুলো গণনার সুযোগ রয়েছে।

বিষয়টি নিয়ে নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল বাতেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি আমি শুনেছি। এ বিষয়টি নিয়ে পরে বলতে পারব।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী