editor
প্রকাশিত: 11:05 PM, November 21, 2021
অনলাইন ডেস্ক
ভারতের দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও নিয়মিত অভিনয় করছেন রাকুল প্রীত সিং। ১০ অক্টোবর নিজের জন্মদিনে অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানির সঙ্গে প্রেমের কথা স্বীকার করেছেন এ অভিনেত্রী।
এবার নিজের বিয়ের পরিকল্পনা জানালেন এ রাকুল। এ অভিনেত্রী বলেন, ‘একটি খুবই ঘরোয়াভাবে বিয়ে হবে। সর্বোচ্চ একশ জনের মতো ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয় স্বজন উপস্থিত থাকবেন। আর অবশ্যই কোনো দ্বীপে ডেস্টিনেশন বিয়ে হবে। ’
রাকুলের জন্মদিনে ইনস্টাগ্রামে এই অভিনেত্রীর হাত ধরা একটি ছবি পোস্ট করেন জ্যাকি ভাগনানি। ক্যাপশনে লেখেন, ‘তোমাকে ছাড়া দিনকে দিন মনে হয় না, তোমাকে ছাড়া সুস্বাদু খাবারেও কোনো মজা পাই না। সবচেয়ে সুন্দর মনের অধিকারীকে জন্মদিনের শুভেচ্ছা, যে আমার কাছে পৃথিবীর সবকিছু। দিনটা তোমার হাসির মতোই উজ্জ্বল ও তোমার মতো সুন্দর হোক। শুভ জন্মদিন আমার ভালোবাসা।
একই ছবি রাকুল পোস্ট করে লেখেন, ‘ধন্যবাদ আমার ভালোবাসা। তুমি আমার এই বছরের শ্রেষ্ঠ উপহার। আমার জীবনকে রাঙিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমাকে বাধাহীনভাবে হাসানোর জন্য ধন্যবাদ। একসঙ্গে আরো স্মৃতি তৈরি করব। ’
রাকুল অভিনীত শেষ সিনেমা ‘কোন্দা পোলাম’। বর্তমানে একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন এ অভিনেত্রী। সামনে তাকে ‘মে ডে’, ‘আয়ালান’, ‘অ্যাটাক’, ‘থ্যাংক গড’, ‘ডক্টর জি’, ‘ছাত্রিওয়ালি’, ‘ইন্ডিয়ান-টু’ সিনেমায় দেখা যাবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন