editor
প্রকাশিত: 2:51 PM, November 22, 2021
অনলাইন ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ডব্লিউএএম- এর বরাতে এ তথ্য জানায় আরব নিউজ।
আবুধাবির আল শাতি প্যালেসে রোববার এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের কৌশলগত সম্পর্ক বিশেষ করে প্রতিরক্ষা ও সামরিক সম্পর্ক এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়াদি নিয়ে আলোচনা হয়।
পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এক বিবৃতিতে বলেন, দুই দেশের নেতারা বিভিন্ন ধরনের নিরাপত্তা হুমকি, আঞ্চলিক প্রতিরক্ষা বৃদ্ধি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে অব্যাহত লড়াই চালিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করেছেন।
এতে আরও বলা হয়, মার্কিন সেনাদের দীর্ঘস্থায়ী আতিথেয়তার জন্য মন্ত্রী লয়েড অস্টিন সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানান। এ ছাড়া আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময় ট্রানজিট হিসেবে সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ উপস্থিত ছিলেন।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাত। দেশটি নিজেদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্রের ওপর নির্ভরশীল। একই সঙ্গে ইরানের প্রভাব ঠেকাতে এ অঞ্চলে দেশটি যুক্তরাষ্ট্রের সহযোগীর ভূমিকায় রয়েছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন