editor
প্রকাশিত: 5:11 PM, November 23, 2021
বড়লেখা প্রতিনিধি::
মৌলভীবাজারের বড়লেখায় এক স্কুলছাত্রীর (১৫) বাল্যবিয়ে বন্ধ করেছে প্রশাসন। এসময় কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব শংকরপুর গ্রামে এই ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোরী দশম শ্রেণিতে পড়ে। কিশোরীর পরিবার সোমবার সন্ধ্যায় সিলেটের গোলাপগঞ্জ এলাকার এক যুবকের সঙ্গে তার বিয়ের আয়োজন করে।
৩৩৩ কল সেন্টারের মাধ্যমে বিষয়টি জানতে পেরে মৌলভীবাজার জেলা প্রশাসক বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলীকে বিষয়টি জানান। পরে ইউএনওর নির্দেশে উপজেলা সহকারি কমিশার (ভ‚মি) জাহাঙ্গীর হোসেন পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে হাজির হন। এসময় তিনি কনের বয়স ১৮ বছর পূর্ণ হয়নি বলে জানতে পারেন। পরে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একইসঙ্গে মেয়েকে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে ছাত্রীটির বাবা-মায়ের কাছ থেকে তিনি লিখিত অঙ্গীকারনামা আদায় করেন।
উপজেলা সহকারি কমিশার (ভূমি) জাহাঙ্গীর হোসেন মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে মুঠোফোনে বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক অপরাধ। এ অপরাধ রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে