editor
প্রকাশিত: 7:05 PM, November 23, 2021
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সুলেমান মিয়ার পুত্র ছাত্রলীগ নেতা ইমন আহমদ এর নামে ফেইক আইডি খুলে ব্যবহার করে অপপ্রচার ও বিভ্রান্ত ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
২৩ নভেম্বর মঙ্গলবার দুপুরে কমলগঞ্জের গোলেরহাওর বাজারে ইউনিয়নবাসীর ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এলাকার মুরব্বি মো. জহুরুল ইসলাম এর সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ছিদ্দিকুর রহমানের সঞ্চালনায় প্রতবিাদ ও মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক সুলেমান মিয়া, তার ছেলে তাহমিদ আহমেদ ইমন, সাবেক সেনা সদস্য টিপু সুলতান, যুবলীগ নেতা মুবিন আহমেদ লিমন, যুবলীগ নেতা আব্দুস ছত্তার, ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি আতিকুর রহমান প্রমুখ। মানববন্ধন শেষে এক প্রতিবাদ মিছিল বাজার প্রদক্ষিন করে।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর ইমন আহমেদ নামে ফেইক আইডি খুলে বিভিন্ন জনের নামে বিভ্রান্তিকর পোস্ট করে গুজব ছড়ালে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এ বিষয়ে গত ২০ নভেম্বর কমলগঞ্জ থানায় জিডি করেন ইমন। যার নাম্বার ৯৪৭।
মানববন্ধনে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগের নেতাকর্মীসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশ নেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে