editor
প্রকাশিত: 1:46 PM, July 31, 2021
নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশের ন্যায় সিলেটেও চলছে কঠোর লকডাউন। স্বাভাবিকের তুলনায় মানুষজন কমই বের হচ্ছেন ঘর থেকে। তবু সিলেটে থামছে না লাশের মিছিল। প্রতিদিনই পাওয়া যাচ্ছে করোনায় প্রাণহানির খবর।
শনিবার (৩১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিভাগে মারা গেলেন আরও ৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ২ ও মৌলভীবাজার জেলায় ১ জন। এছাড়াও এই ২৪ ঘণ্টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৬ জন মারা গেছেন করোনায়।
একই সময়ে সিলেট বিভাগে নতুন করে ৩৪০ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে সিলেট জেলার ১৭৩, সুনামগঞ্জের ৩২, হবিগঞ্জের ৪৪ ও মৌলভীবাজারের ৫৫ জন। এছাড়াও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৩৬ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস।
শনিবার স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের দৈনিক প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে সিলেট বিভাগে করোনায় মারা ৯ জনকে নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯৩ জনে। তারমধ্যে সিলেটে ৫৪০ জন, সুনামগঞ্জে ৪৯ জন, হবিগঞ্জে ৩০ ও মৌলভীবাজারে ৬০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এ পর্যন্ত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১৪ জন মারা গেছেন।
অপরদিকে, ২৪ ঘন্টায় বিভাগে শনাক্ত হওয়া ৩৪০ জনকে বিভাগে মোট রোগী শনাক্ত হয়েছেন ৩৯ হাজার ৪৫৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ২১ হাজার ৬৯৮, সুনামগঞ্জে ৪ হাজার ৬০৫, হবিগঞ্জে ৪ হাজার ৪৯৫ ও মৌলভীবাজারে ৫ হাজার ৪১৯ জন। এছাড়া সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন সময়ে ভর্তি হওয়া ৩ হাজার ২৩৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ে।
সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেটে ২১৮ জন করোনামুক্ত হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৩০ হাজার ৫৩৮ জন।
বর্তমানে সিলেট বিভাগে ৪০৭ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/৩১/জুলাই/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে