editor

প্রকাশিত: 4:26 PM, July 31, 2021

মৌলভীবাজারের কমলঞ্জে বিলুপ্ত হচ্ছে দেশীয় প্রজাতির ধান: হ্রাস পাচ্ছে হাইব্রিড

মৌলভীবাজারের কমলঞ্জে বিলুপ্ত হচ্ছে দেশীয় প্রজাতির ধান: হ্রাস পাচ্ছে হাইব্রিড

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
সুজলা-সুফলা, শস্য-শ্যামলা প্রকৃতির অনুগ্রহে কৃষিতে অপার সম্ভাবনাময় আমাদের বাংলাদেশ।আমাদের এই দেশ থেকে আজ বিলুপ্তির পথে দেশীয় প্রজাতির প্রকৃতিবান্ধব ধান। অথচ এমন একদিন ছিল যখন চিরন্তন বাংলার দিগন্ত মাঠজুড়ে শোভা পেত নানা স্বাদ-ঘ্রাণেভরা মানবদেহের জন্য অত্যন্ত উপকারী বিভিন্ন জাতের ধান। তখন এসব ধান ব্যতীত অন্য কোন ধান চাষের কথা কল্পনাও করতো না এ দেশের কৃষক। ফলন কম হলেও তখনও গোলা ভরা ধান ছিল কৃষকের ঘরে। কিন্তু কালের চক্র আজ ঘুরছে চক্রবর্তীতে, আজ যা আছে, কাল তা আর চোখে দেখা যায় না।

বেশি ফলনের আশায় হাইব্রিড ধান চাষের ব্যাপক প্রসারে বিলুপ্ত হয়ে যাচ্ছে মানবদেহের জন্য অত্যন্ত উপকারী সেই সব দেশীয় প্রজাতির ধান। অথচ এমন দিন ছিল যখন স্বকীয় গুণাবলী বৈশিষ্ট্য নিয়ে দেশীয় জাতের ধান উৎপাদনে গ্রাম বাংলার কৃষকদের ছিল অদম্য আগ্রহ। এসব দেশীয় ধান চাষ বা উৎপাদনে খরচও ছিল অত্যন্ত কম। মানবদেহের জন্যও ছিল অত্যন্ত উপকারী। এসব ধানেই গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে তখন তৈরি হতো নানা সুস্বাদু পিঠা-পায়েশ, চিড়া-খই, মুড়ি ইত্যাদি। কিন্তু বর্তমানে বিজ্ঞানের এই চরম উৎকর্ষের যুগে গবেষণালব্ধ উচ্চ ফলনশীল জাতের ধানের চাষ অনেক বেশি লাভজনক হওয়ায় কৃষকরাও সেই আগের বাপ-দাদার আমলের দেশীয় ধান চাষ ছেড়েই দিয়েছে। এ কারণে এই অপরূপ বাংলা থেকে হারিয়ে যাচ্ছে কৃষি ও প্রকৃতিবান্ধব দেশীয় ধান। প্রবীণ কৃষকদের দাবি-মানবদেহ এবং মনের জন্য এসব জাতের ধানের চালের ভাত অত্যন্ত উপকারী। সুস্বাদু পিঠা, পায়েস, চিড়া-মুড়ি, খই তৈরিতে এবং পোলাউর জন্য দেশীয় জাতের ধানের চালের জুড়ি নেই।

তবে উচ্চ ফলনশীল আর হাইব্রিড চাষাবাদে বিলুপ্ত হচ্ছে দেশীয় প্রজাতির ধানসহ সবজি। এসব চাষাবাদ শুধু কৃষিব্যবস্থাই নয়, জীববৈচিত্র্যকেও হুমকির মুখে ফেলছে। প্রকৃতি-পরিবেশ এবং মৃত্তিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দেশীয় প্রজাতির বীজ হারাতে বসেছে।

বিজ্ঞানের আর্শীবাদে অধিক ফলনের আশায় হাইব্রিড চাষাবাদের নির্ভরশীলতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ফলে বাংলার মাঠে ঘাটে প্রকৃতিবান্ধব অর্ধ শতাধিক দেশীয় প্রজাতির ধানবীজ বিলুপ্তির পথে। গ্রামবাংলার কৃষক সাধারণ দেশীয় প্রজাতির ধান চাষাবাদে উৎসাহী ছিলেন। খরা,বন্যা ও প্রকৃতি সহনশীল বিভিন্ন প্রজাতির ধান চাষাবাদের খরচও কম হতো। বর্তমানে এসব প্রজাতির ধান খুঁজে পাওয়া যায় না।

বিশেষজ্ঞদের মতে হাইব্রিড বীজ চাষাবাদে সার, কীটনাশক ব্যবহার বেড়ে যায়। পোকার আক্রমণ বেশি বলে সার ও কীটনাশকের মাত্রাও বাড়িয়ে দিতে হয়। উচ্চ ফলনশীল চাষাবাদে তুলনামূলক বেশি ফলন হলেও চাষাবাদ অত্যন্ত ব্যায়বহুল। উচ্চ ফলনশীল ধান অনেক ক্ষেত্রে বাংলাদেশের প্রকৃতি-পরিবেশ এবং মৃত্তিকার বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। হাইব্রিড প্রজাতির বীজ কৃষক চেষ্টা করেও নিজে উৎপাদন ও সংরক্ষণ করতে পারেন না। পরবর্তী মৌসুমে কৃষকদের আবার চড়া দামে বীজ কিনতে হয়। পরের বছর জমিতে আরো বেশি সার ও কীটনাশক দিতে হয়। আবাদি জমিতে উর্বরতা শক্তি বৃদ্ধি পায় এবং আবাদের খরচ বছর বছর বাড়িতেই থাকে। উৎপাদন খরচ বেশি হলেও বাজারদরে কৃষকরা দাম কম পান তবে চলতি বছরে ধানের বাজারদর বেশ বালাই চলছে। কয়েক বছর ধারাবাহিক হাইব্রিড ধানের আবাদ করার পর কৃষকের ঘরে অবশিষ্ট বীজ না থাকলে কৃষকরা বীজের অধিকার হারান। পরবর্তী সময়ে বীজের জন্য পরনির্ভরশীল হয়ে থাকতে হয়। রাসায়নিক সার ও কীটনাশকের মাত্রাতিরিক্ত ব্যবহার জীববৈচিত্র্যকেও হুমকিতে ফেলেছে। হাইব্রিড প্রজাতির চাষাবাদে পশুপাখির খাবার তৈরি হয় না। জমিতে সার- কীটনাশক প্রয়োগের পর সেগুলো ছড়িয়ে ছিটিয়ে জলাশয়ে গিয়ে জলজ প্রাণীর মৃত্যু ঘটায়।

বিপরীতে দেশি উন্নত জাতের চাষাবাদে পরিমাণমতো সার প্রয়োগ করে অধিক ফলন পাওয়া সম্ভব। বিদেশি প্রজাতির উচ্চ ফলনশীল ধান চাষাবাদের চেয়ে প্রকৃতিবান্ধব দেশীয় প্রজাতির ধান চাষাবাদে রয়েছে অনুকূল পরিবেশ। সমতল ভূমি ছাড়াও উঁচু নিচু ঢালু জমি, বন্যার পানি অথবা জলবদ্ধতা সৃষ্টি হওয়া জমিতেও চাষাবাদজনিত ধান রয়েছে। মৌসুমের শুরুতে জমি তৈরি করে বীজ বপনের পর সার, কীটনাশক, সেচ, ও নিড়ানির প্রয়োজন খুবই কম লাগে। রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকায় পোকামাকড়েরও আক্রমণ কম। রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগের তেমন প্রয়োনীয়তা না থাকায় আবাদি জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় না। অথচ হাইব্রিড বীজের কারণে দেশীয় বীজ সংরক্ষণ নিঃশেষ হচ্ছে। উৎপাদন বেশি দেখাতে গিয়ে খরচ বাড়ানো হচ্ছে। জমির উর্বরতা নষ্ট করে ফেলা হচ্ছে।

বাংলাদেশর অধিকাংশ অঞ্চল উচ্চ ফলনশীল ধান চাষের উপযুক্ত নয়। গবেষণার মাধ্যমে দেশীয় সমস্ত বীজ ক্রমাণ্বয়ে উচ্চ ফলনশীল বীজে রুপান্তরিত করতে পারলে খাদ্য উৎপাদনের ঘাটতি মেটানো সম্ভব। আগামীতে খাদ্য ঘাটতি মোকাবিলায় পারিপার্শ্বিক এসব পরিস্থিতি থেকে উত্তরণে ব্যয়বহুল চাষাবাদের পরিবর্তে আমাদের প্রকৃতিবান্ধব দেশীয় উচ্চ ফলনশীল জাত ব্যবহারের বিকল্প নেই।

এতে আবাদি জমির উর্বরা শক্তি বৃদ্ধি পেত। তবে দেশীয় জাতের এসব ধান চাষ উচ্চ ফলনশীর ধান অপেক্ষা ফলন কম এবং লাভজনক না হওয়ায় বর্তমানে অধিক লাভের আশায় কৃষকরা গবেষণালব্ধ উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের ধান চাষ করে আসছে। এতে দেশ থেকে ক্রমেই বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রকৃতিবান্ধব দেশীয় প্রজাতির ধান।

সংশ্লিষ্টদের মতে, চাষিপর্যায়ে সরকারিভাবে বীজ উৎপাদন, সংরক্ষণ, বিতরণ ও জাত নির্বাচনের ব্যবস্থা করলে উচ্চ ফলনশীল জাতের পাশাপাশি প্রাকৃতিক প্রতিকূলতা মোকাবিলা ও ক্ষমতাসম্পন্ন বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির বীজের চাষাবাদ বৃদ্ধি পাবে। পাশাপাশি বিলুপ্তপ্রায় প্রজাতিগুলোও রক্ষা হবে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি এন্ড হাওর এগ্রিকালচার বিভাগের কৃষি অনুষদ এর অধ্যাপক ড. মোহাম্মদ নূর হোসেন মিয়া বলেন হাইব্রিড ধানের উৎপাদন বেশি আমাদের দেশীয় প্রজাতির ধানের চেয়ে। আমাদের দেশীয় ধান একর জমিতে ৩০ থেকে ৪০ মন ধান উৎপাদন হয় আর হাইব্রিড ১০০ থেকে ১২০ মন, এতে কৃষক লাভবান হন বেশি।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/৩১/জুলাই/২০২১/রেদওয়ান

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে