editor
প্রকাশিত: 6:07 PM, November 25, 2021
অনলাইন ডেস্ক
গেমভিত্তিক সিনেমা ‘রেসিডেন্ট এভিল: ওয়েলকাম টু রেক্কুন সিটি’ ও অ্যানিমেশন সিনেমা ‘এনচান্টো’ একই দিনে একসঙ্গে মুক্তি পাচ্ছে ঢাকার স্টার সিনেপ্লেক্সে। শুক্রবার (২৬ নভেম্বর) থেকে মাল্টিপ্লেক্সটিতে হলিউডের এই আলোচিত দুই সিনেমা দেখা যাবে।
ইতোমধ্যে সিনেমাটি দুইটি যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়ে দারুণ সাড়া ফেলেছে।
এনচান্টো ওয়াল্ট ডিজনি স্টুডিওর সিনেমাগুলো নানা কারণেই বিখ্যাত। তবে এ সাফল্যের মূলমন্ত্রটা লুকিয়ে আছে সিনেমাগুলোর অসাধারণ মানবীয় গল্পে! ‘এনচান্টো’ তেমনই একটি সিনেমা। পাহাড়ে বসবাসরত এক পরিবারের গল্প দেখানো হয়েছে এতে। যে গল্পে, একটি শিশু ছাড়া প্রত্যেক শিশুরই কোনো না কোনো বিশেষ ক্ষমতা আছে। মিরাবেল নামের সেই বিশেষ ক্ষমতাহীন শিশুটিই এক বিপদ থেকে রক্ষা করে পুরো পরিবারকে।
এরইমধ্যে সিনেমাটি নিয়ে বিপুল উৎসাহ দেখা গেছে ভক্তদের মাঝে। অনেকেই মোয়ানা’র সঙ্গে তুলনা করছেন এটিকে। সাফল্যের দিক থেকে এটি মোয়ানা’র সাথে পাল্লা দেবে বলেও বিশ্লেষকদের ধারনা।
রেসিডেন্ট এভিল: ওয়েলকাম টু রেক্কুন সিটি
গেম সিরিজ নিয়ে নির্মিত মুভি সিরিজের মধ্যে সবচেয়ে ব্যবসাসফল সিরিজ ‘রেসিডেন্ট এভিল’। ২০১৭ সালে মুক্তি পেয়েছিল সিরিজটির সবশেষ সিনেমা ‘রেসিডেন্ট এভিল: দ্য ফাইনাল চ্যাপ্টার’। এবার আসছে ‘রেসিডেন্ট এভিল: ওয়েলকাম টু রেক্কুন সিটি’।
এই সিনেমার গল্প রেক্কুন সিটিকে ঘিরে। রেক্কুন সিটি এমন একটি জায়গা যেখানে মৃতদেহ প্রতিটি কোণে ঘুরে বেড়ায়! তবে সবথেকে বড় হুমকি প্রাক্তন বিজ্ঞানী উইলিয়াম বারকিনের কাছ থেকে উদ্ভূত হয়, যিনি ক্রমবর্ধমানভাবে একটি অদম্য দানব হয়ে উঠছেন। পুলিশ অফিসার লিওন এবং ক্লেয়ার নিখোঁজ হলে ভাই ক্রিস তাদের সন্ধান করেন। সর্বনাশ থেকে বেঁচে থাকা এবং নিজেকে জীবিত মৃতদের শহর থেকে বের করে আনার আগে তারাও জম্বিতে পরিণত হন।
পরিচালক জোহানেস রবার্টস নিজে গেম খেলেছেন এবং একজন যুবক হিসেবে এটিকে ভালোবাসতে শিখেছেন তা মোটামুটি দুই মিনিটের পূর্বাভাস দেখার পর অস্বীকার করা যায় না।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন