editor
প্রকাশিত: 7:22 PM, November 25, 2021
বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়ার সুস্থতার জন্য ইসলামী ঐক্যজোট সিলেট জেলা কমিটির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বাদ আসর বন্দরবাজারস্থ এলাকায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভা থেকে শুক্রবার জুম্মার নামাজের পর দেশের সকল মসজিদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনা করে মোনাজাত করার জন্য সকল মসজিদের ইমাম, আলেম-উলামা ও দেশের সকল মুসলিম জনতার প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী ঐক্য জোটের নেতৃবৃন্দ।
ইসলামী ঐক্যজোটের সিলেট জেলা কমিটির সভাপতি মুফতি আব্দুল করিম হক্কানী সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি, সুপ্রীম কোর্টের আইনজীবী মাওলানা আব্দুর রকীব এডভোকেট বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ্য। রাষ্ট্রীয় অবহেলায় দিনে দিনে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হচ্ছে। এভাবে একজন বয়োজেষ্ঠ বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিকে কোনভাবে অবহেলা করা যায় না। তাই যত তারাতাড়ি সম্ভব তার সুচিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি প্রদানের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মাওলানা মোজাম্মেল হক, জেলা কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুস সবুর, জোবায়ের আনছারী, সাধারণ সম্পাদক ইলিয়াছ বিন রিয়াছত, প্রচার সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, সহ-সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক