editor
প্রকাশিত: 11:18 PM, November 28, 2021
অনলাইন ডেস্ক
অনেকদিন ধরেই পর্দায় দেখা নেই মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশার। অভিনয় ছেড়ে স্থায়ী হয়েছেন যুক্তরাষ্ট্রে।
সেখানে স্বামী ও সন্তান নিয়ে সুখের জীবন তার। ২০২০ সালের আগষ্টে দেশে আসলেও ফেরা হয়নি অভিনয়ে। নভেম্বরে ফিরে যান যুক্তরাষ্ট্রে।
পর্দায় না দেখা গেলেও সামাজিক মাধ্যকে সরব পিয়া। প্রায়ই ছবি প্রকাশ করেন তিনি। তার সাম্প্রতিক ছবিতে খেয়াল করলে দেখা যায়, চেহারায় অনেকটাই পরিবর্তন এসেছে। তবে তার আবেদনময়ী রূপ নজর কাড়ে অনুসারীদের।
ব্যক্তিজীবনে খুব অল্প বয়সে প্রথম বিয়ে করেছিলেন পিয়া বিপাশা। সেই সংসারে সোহা নামের একটি কন্যাসন্তান রয়েছে। তবে সেই সংসারটি টেকেনি। তবে বিচ্ছেদের শোক কাটিয়ে শোবিজে নিজের অবস্থান তৈরি করে নিয়েছিলেন তিনি।
ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ২০১৯ সালের জুলাইয়ে দ্বিতীয় বিয়ের জন্য আংটি বদল করেন পিয়া। এরপর ২০২০ সালে বিয়ে করেন তিনি। বরের নাম ওমার। তিনি ইউরোপের নাগরিক। তবে প্রায় এক বছরে স্বামীর সঙ্গে কোনো ছবি শেয়ার করেননি এ অভিনেত্রী।
২০১২ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজে পা রাখেন পিয়া বিপাশা। কাজ শুরু করেন নাটক ও টিভিসিতে। ছোট পর্দা পেরিয়ে ২০১৬ সালে ‘রুদ্র দ্য গ্যাংস্টার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। এরপর তিনি ‘মনের রাজা’, ‘এত প্রেম এত মায়া’সহ বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন