editor
প্রকাশিত: 12:24 AM, November 30, 2021
অনলাইন ডেস্ক
রাজধানীর রামপুরায় বাসের চাপায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন । এ ঘটনায় সড়ক অবরোধ করে বেশ কয়েকটি বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসে দুটি ইউনিট পাঠানো হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) রাতে রামপুরা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ আসার আগেই বাসে আগুন দেওয়া হয়। মরদেহ এখনো উদ্ধার করা হয়নি। মূমূর্ষু অবস্থায় অভিযুক্ত বাসের চালককে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ওই ব্যক্তি একটি বাস থেকে নামার পর পেছন থেকে আরেকটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ জানান, বাসে আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়েছে।
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী