editor
প্রকাশিত: 2:08 PM, November 30, 2021
অনলাইন ডেস্ক
তৃতীয় ধাপের নির্বাচনে মুন্সীগঞ্জে একই পরিবারের ৫ সদস্য চেয়ারম্যান পদ প্রার্থী হয়ে তিনজন নির্বাচিত হয়েছেন। জেলার টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি জগলুল হালদার ভুতুর দুই ছেলে বড় ছেলে আরিফুল ইসলাম হালদার দিঘিরপাড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ছোট ছেলে লুৎফর রহমান খুকু হালদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে কামারখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে, দুই চাচাতো ভাই আনোয়ার হোসেন হালদার হাসাইল-বানারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে, মহিউদ্দিন হালদার কামারখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে এবং ফুফাতো ভাই সোহরাব হোসেন পীর জেলার সদর থানাধীন বাংলাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছিলেন।
গত রোববার রাতে প্রকাশিত নির্বাচনী ফলাফল অনুযায়ী তাদের থেকে দুই ছেলে আরিফুল ইসলাম হালদার নৌকা প্রতীক নিয়ে, লুৎফর রহমান খুকু আনারস প্রতীক নিয়ে, ফুফাতো ভাই সোহরাব পীর নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন।
ছেলে আরিফুর রহমান হালদার নৌকা প্রতীকে ৩ হাজার ৩৬ ভোট পেয়ে বিজয়ী হন; তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শামীম মোল্লা পান ২ হাজার ৩২৫ ভোট। ফুফাতো ভাই সোহরাব পীর ৭ হাজার ৪৫৮ ভোট পেয়ে বিজয়ী হন; তার সঙ্গে প্রতিযোগী প্রার্থী হাজী গোলাম মর্তুজা পেয়েছেন ১২৮ ভোট। কামারখাড়া ইউনিয়নে চাচাতো ভাই মহিউদ্দিন হালদারের সঙ্গে ছেলে লুৎফর রহমান খুকু হালদারের প্রতিযোগিতা হয়। সেখানে খুকু হালদার ৬ হাজার ৪১৬ ভোট পেয়ে বিজয়ী হলেও মহিউদ্দিন হালদার নৌকা প্রতীক নিয়ে পান ২ হাজার ৫৯৩ ভোট।
আর চাচাতো ভাই আনোয়ার হালদার হাসাইল-বানারী ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে তৃতীয় অবস্থানে থেকে পরাজিত হন। তবে ইতিপূর্বে খুকু হালদার বাদে অপর চারজন উল্লেখিত চারটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং তারা প্রত্যেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন।
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী