editor
প্রকাশিত: 4:05 PM, November 30, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটে বিএনপি আয়োজিত বিভাগীয় সমাবেশে দলটির চেয়ারপার্সন খালেদা জিয়ার তিন উপদেষ্টা যোগ দিয়েছেন। মঙ্গলবার বেলা ২টা থেকে এই সমাবেশ শুরু হয়েছে।
দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ‘নিঃশর্ত’ মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে নগরীর রেজিস্ট্রারি মাঠে এই সমাবেশের আয়োজন করেছে জেলা ও মহানগর বিএনপি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ ছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখছেন সমাবেশে।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, ড. এনামুল হক চৌধুরী, তাহসিনা রুশদী লুনা সমাবেশে উপস্থিত রয়েছেন। মূল মঞ্চের সামনের সারিতে বসেছেন তাঁরা। সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরীও উপস্থিত রয়েছেন।
এদিকে, সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত হয়েছেন। তারা খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপিকে ঘিরে নানা স্লোগান দিচ্ছেন। সরকারের বিরুদ্ধেও স্লোগান শোনা যাচ্ছে তাদের কণ্ঠে।
সমাবেশের আশপাশে বিপুল সংখ্যক পুলিশ সদস্য সতর্ক অবস্থানে রয়েছেন।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়