editor
প্রকাশিত: 3:28 PM, December 2, 2021
অনলাইন ডেস্ক
ভারতের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে হলিউডের পপ তারকা নিক জোনাসের বিয়ে হওয়ার পর যুক্তরাষ্ট্রে বসেই ভারতীয় সব উৎসব পালন করেন এই দম্পতি। এবার নিক জানালেন, বলিউডে অভিষেকও করতে পারেন তিনি।
সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে নিক বলেন, “আমি বলিউডের ছবি ভালবাসি। গত কয়েক বছর আমার স্ত্রীর সঙ্গে থাকতে থাকতে আরও বেশি বুঝতে শিখেছি। এটা এমন একটা বিষয় যেখানে কাজ করার আগ্রহ রয়েছে। এখন তো ইন্ডাস্ট্রিতে অনেক বন্ধুও হয়ে গিয়েছে আমার। ওরা যে কাজ করে, তা আমাকে অনুপ্রেরণা দেয়। সঠিক সুযোগ এলে কে বলতে পারে, আমিও হয়তো এই ইন্ডাস্ট্রিতে ঝাঁপিয়ে পড়ব।”
তিনি বলেন, বলিউডি ছবির গানের ভক্ত তিনি। ভারতে থাকার সময়ে, বিশেষত নিজের বিয়েতে প্রচুর হিন্দি গান শুনেছেন তিনি। মার্কিন গায়কের মতে, নাচের জন্য বলিউডি গানই সেরা। নিজেদের হাউজ পার্টিতেও হিন্দি গানই চালান তারা।
কিছুদিন আগে নিক প্রিয়াঙ্কার বিচ্ছেদের গুঞ্জন তুঙ্গে উঠেছিল। হঠাৎ করেই নিজের সবকটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের নাম থেকে স্বামীর পদবী ছেঁটে ফেলেছিলেন অভিনেত্রী। ‘জোনাস’ সরিয়ে এখন তিনি শুধুই প্রিয়াঙ্কা চোপড়া। এরপরেই নিক জোনাসের সঙ্গে তার বিচ্ছেদের গুঞ্জন তুঙ্গে উঠেছে। রাতারাতি টুইটারে ট্রেন্ডিং তালিকায় চলে আসেন অভিনেত্রী।
যদিও প্রিয়াঙ্কার মা মধু চোপড়া এবং বলিউডে প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিলেন বিচ্ছেদের খবর নেহাতই গুজব। দম্পতিও দিব্যি হাসিমুখেই একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন। তবে হঠাৎ কেন জোনাস পদবী সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত তিনি নিলেন তা জানা যায়নি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন