editor
প্রকাশিত: 11:26 PM, December 3, 2021
অনলাইন ডেস্ক
অন্ধকার আকাশ চিড়ে ছুটে চলা এক উজ্জ্বল সাদা আলো দেখে স্থানীয় বাসিন্দারা তাজ্জব বনে গেছেন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ভারতের পাঞ্জাবের পাঠানকোট এলাকায় এই ঘটনা ঘটে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়া টুডে জানিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সন্ধ্যা ৭টার অল্প কিছু সময় আগে এই ঘটনা ঘটে।
সেখানকার এক বাসিন্দা এনডিটিভিকে জানিয়েছে, আমরা উজ্জ্বল আলোর দ্রুত গতিশীল বস্তুটিকে দেখেছি। আলোটিকে দূর থেকে ঠিক ট্রেনের মতো দেখা যাচ্ছিল। আলোটি খুব উজ্জ্বল এবং সাদা ছিল। এই প্রথম আমরা এরকম কিছু দেখলাম। আকাশে পুরো পাঁচ মিনিট ওই আলো দেখা যায়। তারপর এটি অদৃশ্য হয়ে যায়।
এদিকে, ওই সময়কার ভিডিও টুইটারে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ওই বাসিন্দার কথার সত্যতা মিলেছে।
এর আগে চলতি বছরের শুরুর দিকে, গুজরাটের জুনাগড় এবং আশেপাশের অঞ্চলে আকাশ জুড়ে রহস্যময় উজ্জ্বল জ্বলন্ত আলোকমালা দেখা গিয়েছিল।
সে সময় ওই উজ্জ্বল জ্বলন্ত আলোকমালাকে পৃথিবীর কক্ষপথের কিছুটা নিচু দিয়ে উড়ে যাওয়া স্যাটেলাইট বলে ধারণা করেছিলেন বিশেষজ্ঞরা।
তবে তাৎক্ষণিকভাবে পাঠানকোট এলাকায় আলোর ব্যাপারে কোনো বিশেষজ্ঞের মন্তব্য পাওয়া যায়নি।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন