editor
প্রকাশিত: 4:30 PM, December 4, 2021
অনলাইন ডেস্ক
ঘরে তিন মাসের ছেলেকে রেখেই সংসদে উপস্থিত হলেন ভারতীয় তারকা সংসদ সদস্য ও অভিনেত্রী নুসরাত জাহান রুহি।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, সংসদের শীতকালীন অধিবেশনের শুরুর দিন থেকেই দ্বায়িত্ব পালনে ব্যস্ত তিনি। নির্বাচনে জয়লাভের পর থেকেই ভারতে বেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই তারকা। পেশাদার রাজনৈতিক ব্যক্তিত্ব না হলেও বিভিন্ন সময়ে সংসদে নুসরাতের ঝাঁঝালো বক্তব্য আলোড়ন ফেলেছে। এদিনও লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো কেন বেসরকারিকরণ করা হচ্ছে, সে বিষয় নিয়ে মোদী সরকারকে প্রশ্ন ছুড়ে দেন নুসরাত।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, তৃণমূল শুরু থেকেই কেন্দ্রের এসব পদক্ষেপে বিরোধিতা করে আসছে। আর দলের হয়েই এদিন বক্তব্য লড়েছেন নুসরাত। কোল ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া, সেল- এর মতো একাধিক লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র, সেই মতো পরিকল্পনাও গ্রহণ করা হচ্ছে। ভবিষ্যতে আরও রাষ্ট্রায়ত্ত কিছু সংস্থা বেসরকারিকরণ করা হবে বলেও পাওয়া যাচ্ছে ইঙ্গিত। আমজনতার আর্থিক উন্নয়নের স্বার্থে তৈরি সংস্থাগুলোর দায়িত্ব কেন ছেড়ে দিতে চায় কেন্দ্র? এই সিদ্ধান্ত দেশের আর্থিক পরিস্থিতি জন্য লাভজনক নয়, এমনটাই বারবার বলে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই একই কথা শোনা গেছে নুসরাতের মুখে।
সংসদে নুসরাত বলেন, লাভজনক সংস্থাগুলোর ওপরে সরকারের এই কোপ কেন? বেসরকারিকরণ যদি করতেই হয় তাহলে আর্থিক ক্ষতির শিকার যেসব সংস্থা, সেগুলোকে কেন বেছে নেওয়া হচ্ছে না? এভাবে তো সংশ্লিষ্ট সংস্থার কর্মীরাও অনিশ্চিত ভবিৎষ্যতের মুখে পড়ছে।
নুসরাতের ব্যক্তিগত জীবনে বিভিন্ন বিতর্ক থাকলেও একজন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে অবিচল থেকেছেন। নানা রকম বিতর্ক এড়িয়ে একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসাবে তিন মাসের ছেলেকে ঘরে রেখেই সংসদে আওয়াজ তুলতে হাজির হন তিনি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন