editor

প্রকাশিত: 12:08 AM, December 5, 2021

সিলেট মহানগর বিএনপির সাথে ব্যাটারি চালিত রিক্সা মালিক শ্রমিকদের মতবিনিময়

সিলেট মহানগর বিএনপির সাথে ব্যাটারি চালিত রিক্সা মালিক শ্রমিকদের মতবিনিময়

সিলেট মহানগর বিএনপির আহবায়ক, সিসিকের সাবেক প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালী পংকী এর সাথে ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক বৈধ ভাবে নগরীতে চলাচলের দাবীতে সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এক মতবিনিময় সভায় মিলিত হন।

৪ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় নগরীর ভাতালিয়াস্থ আব্দুল কাইয়ুম জালালী পংকী’র কার্যালয়ে মতবিনিময় সভায় মালিক শ্রমিক নেতৃবৃন্দ তাদের দুঃখ, কষ্ট ও দুর্ভোগের কথা তুলে ধরে বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, বিশিষ্ট শ্রমিকনেতা আনোয়ার হোসেন আনাই।

মতবিনিয়কালে মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, মালিক-শ্রমিকদের পরিবার পরিজন সহ সকল দিক বিবেচনা করে বিষয়টি কর্তৃপক্ষের সাথে আলোচনা করবো। তিনি বলেন, কিছু অদক্ষ ড্রাইভারের কারণে দুর্ঘটনা ঘটছে। সেদিকে মালিক শ্রমিক সচেতন হওয়ার পরামর্শ দেন।

এ সময় মালিক শ্রমিক নেতৃবৃন্দ ৬ দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি আব্দুল কাইয়ুম জালালী পংকীর কাছে পেশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রচার সম্পাদক আব্দুস সোবহান, মালিক-শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে শহিদ বক্স, ইদ্রিস আলী, শাহ আব্দুল কুদ্দুস, আব্দুল গনি, মোঃ আরাফাত, মোঃ দুলাল, ছারওয়ার আহমদ, আনিসুর রহমান খান, শফিক মিয়া, আজিবুর রহমান, আব্দুল আহাদ, আবুল কালাম, সাইফুল ইসলাম প্রমুখ।

এদিকে মালিক-শ্রমিক নেতৃবৃন্দ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ও সিলেট মেট্রোপলিন পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি পেশ করেছেন।

স্মারকলিপিতে বলা হয়, সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক মালিক-শ্রমিকগণ বিভিন্ন সংস্থা থেকে ঋণ ও কিস্তিতে ব্যাটারি চালিত রিক্সা ক্রয় করে সংসার চালিয়ে যাচ্ছেন। নগরীতে প্রায় ১৫/২০ হাজার মানুষের আয়ের উৎস ব্যাটারি চালিত রিক্সা। তাই দীর্ঘ দিন যাবৎ নগরীতে বৈধ ভাবে নাম্বার প্লেট দিয়ে ব্যাটারি চালিত রিক্সা চলাচলে দাবী জানিয়ে আসছেন শ্রমিক-মালিক নেতৃবৃন্দ। কিন্তু বৈধতা না দিয়ে সিলেট সিটি কর্পোরেশন বিভিন্ন ভাবে হয়রানি করে যাচ্ছে। ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করে দিলে কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে যাবে। বেকার হওয়া শ্রমিকগণ বিভিন্ন অপরাধজনক কর্মকান্ডে জড়িয়ে পড়ার সম্ভবনা রয়েছে। স্মারকলিপিতে আরো বলা হয়, স্বাধীনতার ৫০ বছর হলেও আজও রিক্সা চালকরা মানুষ হয়ে মানুষ টানছেন। বর্তমান সরকারের উন্নয়নের অংশ হিসেবে ডিজিটাল বাংলাদেশ হলেও রিক্সা চালকদের উন্নয়নের ছোয়া লাগেনি।

শুধুমাত্র রিক্সার শ্রমের উপর নির্ভরশীল হয়ে পরিবারের ভরনপোষণের পাশাপাশি ছেলে-মেয়েদের স্কুল-কলেজে লেখাপড়া চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি বয়োবৃদ্ধ রিক্সা শ্রমিকগণ আয়-রোজগার করতে পারছেন। তাই মানবিক দিক বিবেচনা করে ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক বৈধভাবে চলাচলের অনুমোদন দেয়ার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান মালিক-শ্রমিক নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়