editor

প্রকাশিত: 7:38 PM, August 19, 2021

বৃষ্টি উপেক্ষা করে পর্যটক মুখোর সিলেটের পর্যটন কেন্দ্র

বৃষ্টি উপেক্ষা করে পর্যটক মুখোর সিলেটের পর্যটন কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক
সিলেটে করোনার ভয়াবহতা ও লকডাউনের কারণে প্রায় সাড়ে চার মাস বন্ধ ছিল পর্যটনকেন্দ্র। বন্ধ থাকা এসব পর্যটন কেন্দ্র আজ বৃহস্পতিবার থেকে একযোগে খুলে দেওয়া হয়। প্রথম দিনে প্রচন্ড বৃষ্টি থাকলেও সিলেটের প্রায় সকল পর্যটন এলাকায় পর্যটকদের আশানুরূপ উপস্থিতি লক্ষ করা যায়।

জানা গেছে, সিলেটসহ দেশের সকল পর্যটন কেন্দ্র আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে খোলার সিদ্ধান্ত নেয়া হয় গত ১২ আগস্ট। যার কারণে গতকাল থেকে সিলেটের সকল পর্যটন এলাকা প্রস্তুত করে রাখা হয় পর্যটকদের জন্য। বৃহস্পতিবার সকাল থেকেই সিলেটের পর্যটন এলাকা, জাফলং, বিছনাকান্দি, সাদা পাথরসহ বিভিন্ন এলাকায় নামতে থাকে মানুষের উপস্থিতি। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করেও মানুষকে এসব পর্যটন কেন্দ্রে আনন্দ উপভোগ করতে দেখা যায়। সকালের দিকে মানুষের উপস্থিতি কিছুটা কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে শতশত পর্যটকদের উপস্থিতি মুখরিত করে তুলে বিভিন্ন স্পটগুলো। সাড়ে ৪ মাস বন্ধ থাকা এসব পর্যটন কেন্দ্র যেন ফিরে পায় প্রাণ।

জাফলং এ ঘুরতে আসা সিলেট নগরীরে ইমরান আহমদ বলেন, দীর্ঘদিন বাসায় থাকতে থাকতে বোরিং লাগছিল। আজ পরিবার নিয়ে ঘোরাঘরি করায় মনে প্রশান্তি লাগছে।

কলেজ ছাত্র আরাফাতুল ইসলাম বলেন, কলেজ বন্ধ থাকায় অলস সময় পার করছি। তাই কয়েকজন বন্ধুবান্ধব নিয়ে জাফলংয়ের সারি নদীর পানিতে নেমে নৌকা চড়ে আনন্দঘন দিন কাঠিয়েছে।

এদিকে বিকেল থেকেই সিলেট নগরীর হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ মাজারেও দেখা যায় ভক্ত-আশেকানদের ভিড়। শহরের ভেতরে এই দুই মাজার বাদেও নগরীর ওসমানী শিশু পার্কেও দর্শনার্থীদের দেখা গেছে।

নগরীর জিন্দাবাজারের লন্ডন রেস্ট হাউস এর পরিচালক ফুয়াদ আহমদ বলেন, অনেক দিন হোটেল বন্ধ থাকায় ক্ষতির সম্মুখীন হয়েছি। আজকে প্রথম দিনে হোটেলে বাহির জেলা থেকে কিছু লোক এসেছেন। দুই এক দিনের মধ্যে হোটেল ব্যবসা জমে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, দেশের আর্থসামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আজ (১৯ আগস্ট) থেকে পর্যটনকেন্দ্র খোলার অনুমতি দিয়ে পর্যটনকেন্দ্রে পালনের জন্য তিনটি শর্ত আরোপ করা হয়। সেগুলো হলো :

১. পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র আসন সংখ্যার শতকরা ৫০ ভাগ ব্যবহার করে চালু করতে পারবে।

২. সকলক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্য অধিদফতর প্রণীত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

৩. যেকোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব বহন করবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/১৯/আগষ্ট/২০২১/রেদওয়ান

 

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা রেদওয়ান আহমদ

উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা রেদওয়ান আহমদ

আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান

সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন

সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন

ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স

আমরা জুলাই যোদ্ধা দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয় কমিটি গঠন

আমরা জুলাই যোদ্ধা দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয় কমিটি গঠন

আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে দক্ষিণ

সিলেট জেলা বিএনপির সদস্য সচিব পদে আলোচনায় চৌধুরী শাহীন

সিলেট জেলা বিএনপির সদস্য সচিব পদে আলোচনায় চৌধুরী শাহীন

দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান

দুই দশকের অনৈতিক সাম্রাজ্য, কিশোর গ্যাং ও মদদদাতাদের অন্ধকার জাল

দুই দশকের অনৈতিক সাম্রাজ্য, কিশোর গ্যাং ও মদদদাতাদের অন্ধকার জাল

সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ সাম্রাজ্যের জালে বন্দি। অনৈতিক

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ

আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ

অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও