editor

প্রকাশিত: 1:42 PM, September 13, 2021

মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে দুই যুবক আটক

মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে দুই যুবক আটক

মৌলভীবাজার প্রতিনিধি::
চোরাইকৃত বাজাজ পালসার মোটরসাইকেল বিক্রি করতে মৌলভীবাজারের কুলাউড়ায় ক্রেতাকে দেখতে নিয়ে গেছিলেন কামরুল ইসলাম নামে এক যুবক। অবশেষে মোটরসাইকেলটির মূল মালিক সিলেট থেকে ৮ মাস আগে তাঁর চুরি যাওয়া বাজাজ পালসারটি একজন স্বজনের মাধ্যমে চিহ্নিত করেন।

এ সময় মোটরসাইকেলটি বিক্রি করতে আসা যুবককে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পুলিশ ওই যুবকের কাছ থেকে তথ্য নিয়ে চুরির সাথে জড়িত মামুনুর রশীদকেও আরেকটি চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়।

আটকৃত দুই যুবক জেলার জুড়ী উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মৃত তৈমুছ আলীর পুত্র কামরুল ইসলাম (২০) ও বড়লেখা উপজেলার উত্তর সুজানগর গ্রামের মাতাবুর রহমানের পুত্র মামুনুর রশীদ (২৭)। আটককৃতদের রোববার (১২ সেপ্টেম্বর) মোটরসাইকেল চুরির মামলায় মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেটের জালালাবাদ এলাকা থেকে স্থানীয় বাসিন্দা শামীম আহমদ সোহাগের ব্যবহৃত বাজাজ পালসার মোটরসাইকেলটি চুরি হয় চলতি বছরের জানুয়ারি মাসে। প্রায় ৮ মাস পর গত শনিবার বিকেলে আটক কামরুল ইসলাম একটি পালসার মোটরসাইকেল বিক্রির জন্য কুলাউড়া পৌর শহরের উছলাপাড়ায় নিয়ে যায় শামীম আহমদের স্বজন শিপু মিয়ার কাছে। শিপু মিয়ার মাধ্যমে বিষয়টি জানতে পেরে কুলাউড়ায় গিয়ে মোটরসাইকেলটি তাঁর বলে নিশ্চিত হোন শামীম। পরে কামরুলকে আটক করে কুলাউড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক কামরুল তাঁর সহযোগী মামুনুর রশীদ মোটরসাইকেলটি চুরি করে এনে দিয়েছে পুলিশের কাছে স্বীকার করেন। তাঁর দেওয়া তথ্যমতে কুলাউড়া থানার উপ পরিদর্শক (এস আই) হাবিবুর রহমান শনিবার রাতে বড়লেখার রতুলীবাজারে অভিযান চালিয়ে মামুনুরকে আটক করেন। এ সময় তাঁর কাছে থাকা আরেকটি চোরাইকৃত বাজাজ ডিসকভার সাইকেল উদ্ধার করা হয়।

এস আই হাবিবুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামরুল ও মামুনুর মোটরসাইকেল দুটি চুরি করার কথা স্বীকার করেছেন। বাজাজ পালসার মোটরসাইকেলটির মালিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, মামুনুর ও কামরুলের কাছ থেকে দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তাঁদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সাম্প্রতিক মোটরসাইকেল চুরির ঘটনায় এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/১৩/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে