editor

প্রকাশিত: 11:39 PM, October 27, 2021

দেশের অর্থনৈতিক উন্নয়নে ১৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

দেশের অর্থনৈতিক উন্নয়নে ১৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

5

অনলাইন ডেস্ক
দেশের অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন খাতে ২০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক হাজার ৭০০ কোটি টাকা। বুধবার রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে এ সংক্রান্ত ঋণচুক্তি সই করা হয়েছে।

3

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন ও বিশ্বব্যাংকের পক্ষে সংস্থাটির আবাসিক প্রতিনিধি মার্সি টেম্বন চুক্তিতে সই করেন। ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সডমেন্ট অব ইনফরমাল সেক্টর ইম্পলয়মেন্ট’ প্রকল্পের আওতায় এ ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রকল্পটি বাস্তবায়ন করবে।

কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত শহরাঞ্চলের নিম্নআয়ের যুব সম্প্রদায় এবং বিদেশফেরত অভিবাসী শ্রমিকদের অর্থনৈতিক সুযোগ বৃদ্ধির লক্ষ্যে আলোচ্য প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। প্রকল্পের মাধ্যমে নানা ধরনের উন্নয়নমূলক পদক্ষেপ নেয়া হবে। করোনায় ক্ষতিগ্রস্ত শহরাঞ্চলের নিম্নআয়ের স্বল্পশিক্ষিত যুব সম্প্রদায় এবং উদ্যোক্তাদের অর্থনৈতিক অন্তর্ভুক্তি কর্মসূচির আওতায় নিয়ে আসতে প্রশিক্ষণ, সফলভাবে শ্রমবাজারে প্রবেশে তথ্য এবং ঋণ সহায়তা দেয়া হবে।

এ প্রশিক্ষণের আওতায় শহরাঞ্চলের যুব সম্প্রদায়কে অনানুষ্ঠানিক শিক্ষানবিশ হিসেবে ‘অন দ্য জব ট্রেইনিং’-এর মাধ্যমে নির্দিষ্ট দক্ষতা অর্জনে ব্যবসা ব্যবস্থাপনায় উদ্যোক্তা উন্নয়নে এবং ক্ষুদ্র ঋণের সুযোগ গ্রহণে সহায়তা দেয়া হবে।

2

প্রকল্পের বড় অংশ অর্থাৎ ১৫ কোটি ডলার খরচ করবে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। বিদেশফেরত শ্রমিকদের সামাজিক অন্তর্ভুক্তিতে এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি এবং বিভিন্ন সংস্থা ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ ঘটিয়ে স্থানীয় শ্রমবাজারে প্রবেশে সহায়তা করা এবং নির্দিষ্ট দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বিদেশের শ্রমবাজারে পুনরায় অন্তর্ভুক্তিতে সহায়তা করা হবে।

3

এছাড়া প্রকল্পটির বাকি পাঁচ কোটি ডলার ব্যয় হবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বাস্তবায়নে। প্রকল্পে বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এসোসিয়েশন (আইডিএ) ২০ কোটি ডলার অর্থায়ন করবে। বিশ্বব্যাংক ঋণে পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে পরিশোধযোগ্য সুদের হার ১.২৪ শতাংশ। এর সার্ভিস চার্জ ০.৭৫ শতাংশ এবং অনুত্তোলিত অর্থের ওপর সর্বোচ্চ কমিটমেন্ট চার্জ ০.৫০ শতাংশ।

6

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন

অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন

3 অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের নবনির্বাচিত কমিটির অভিষেক, শপথ গ্রহণ ও দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

1 মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 3 শনিবার (২৯ আগস্ট) সকাল

সিলেট ষ্টেশন ক্লাবে নতুন সদস্য বরণ অনুষ্ঠান সম্পন্ন

সিলেট ষ্টেশন ক্লাবে নতুন সদস্য বরণ অনুষ্ঠান সম্পন্ন

3 ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাবে নতুন সদস্যদের বরণ করে নেওয়ার জন্য এক জমকালো ‘মেম্বারস রিসেপশন’ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৭ আগস্ট)

ভুয়া খাজনা রশিদে জমি রেজিস্ট্রি : সাব- রেজিস্ট্রারের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির অভিযোগ

ভুয়া খাজনা রশিদে জমি রেজিস্ট্রি : সাব- রেজিস্ট্রারের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির অভিযোগ

8 মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার গুরুত্বপূর্ণ বাদশাগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসটি এখন অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। অভিযোগ

নেপথ্যে জেলা ডিবির ‘লাইনম্যান’ বোঙ্গাড়ি নজরুল মোল্লা

নেপথ্যে জেলা ডিবির ‘লাইনম্যান’ বোঙ্গাড়ি নজরুল মোল্লা

8 স্টাফ রিপোর্টার: উত্তর সিলেটের সীমান্তপথে রাত্রি নামে, আর তখনই যেন খুলে যায় চোরাচালানের অপেন দুয়ার! স্থানীয়দের ভাষায়, উত্তর সিলেটের

একি অঙ্গে কত রূপ: সিলেটে হিজড়া সেজে অভিনব চাঁদাবাজি, নেপথ্যে এক প্রতারক চক্র

একি অঙ্গে কত রূপ: সিলেটে হিজড়া সেজে অভিনব চাঁদাবাজি, নেপথ্যে এক প্রতারক চক্র

2 শিপন আহমদ: সাধারণ পোশাক পরা একজন পুরুষ, যার পরিবারে স্ত্রী-সন্তান রয়েছে—তিনিই আবার মুহূর্তে শাড়ি ও মুখে মাস্ক পরে রূপ

আনোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে পদ বাণিজ্যের অভিযোগ

আনোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে পদ বাণিজ্যের অভিযোগ

2 স্টাফ রিপোর্টার: তিন বছর আগে ঘোষণা করা হয়েছিল নিউইয়র্ক উত্তর, নিউইয়র্ক দক্ষিণ ও নিউইয়র্ক ইস্ট বিএনপির তিনটি আংশিক কমিটি।

জৈন্তাপুর সীমান্তে ‘সারুক’কে ঘিরে চাঁদাবাজি

জৈন্তাপুর সীমান্তে ‘সারুক’কে ঘিরে চাঁদাবাজি

3 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য প্রবেশ ও চোরাচালানকে কেন্দ্র করে ‘সারুক’ নামে এক ব্যক্তির

1
5