editor
প্রকাশিত: 8:26 PM, October 28, 2021
অনলাইনডেস্ক
আফগানিস্তান সীমান্তে তাজিকিস্তানের বিশেষ বাহিনীর জন্য নিরাপত্তা ঘাঁটি নির্মাণ করবে চীন।
বৃহস্পতিবার তাজিকিস্তানের জাতীয় সংসদ এই তথ্য জানিয়েছে।
আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, পামির মালভূমি সংলগ্ন তাজিকিস্তানের পূর্বে স্বায়ত্তশাসিত গর্নো-বাদাখশান প্রদেশে চীন এই নিরাপত্তা ঘাঁটি নির্মাণ করবে। তাজিকিস্তানের এই প্রদেশের সঙ্গে চীনের মুসলিম অধ্যুষিত জিনজিয়াং প্রদেশ এবং আফগানিস্তানের সীমান্ত রয়েছে।
বৃহস্পতিবার তাজিকিস্তানের সংসদ স্পিকার বলেন, চীন সীমান্তে ঘাঁটি নির্মাণ করে দিলেও ওই ঘাঁটিতে বেইজিংয়ের কোনো সেনা থাকবে না।
আফগানিস্তানের নতুন শাসকগোষ্ঠী তালেবান ও তাজিকিস্তান সরকারের মধ্য উত্তেজনার মধ্যে চীন কর্তৃক ঘাঁটি নির্মাণের এই খবর এলো।
তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রাখমোন আফগানিস্তানে বিদ্যমান সকল গোষ্ঠীকে সঙ্গে নিয়ে সরকার গঠন না করলে তালেবানকে স্বীকৃতি দেবে না বলে জানিয়েছে।
জবাবে তালেবান আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে তাদেরকে নাক না গলানোর আহ্বান জানিয়েছে।
আফগানিস্তানে তালেবানের আশ্রয়-প্রশ্রয়ে তাজিকিস্তানের একটি বিদ্রোহী গোষ্ঠী রয়েছে যারা রাখমোন সরকারকে উৎখাত করতে চায়। এছাড়া চীনের জিনজিয়াং প্রদেশের উইঘুরদের একটি সশস্ত্র গোষ্ঠীও আফগানিস্তানে তালেবানের আশ্রয়ে রয়েছে বলে অভিযোগ রয়েছে।
বিশ্লেষকরা বলছেন, বিদ্রোহী এসব গোষ্ঠী হামলা করতে পারে এমন আশঙ্কা থেকে চীন ও তাজিকিস্তান একসঙ্গে কাজ করছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন