editor
প্রকাশিত: 4:19 PM, October 20, 2021
অনলাইন ডেস্ক
গ্রেপ্তারের প্রায় ১৮দিন পরও বলিউড অভিনেতা শাহরুখ খানের পুত্রের জামিন আবেদ খারিজ করে দিল আদালত। মুম্বাই সেশন কোর্ট থেকে বুধবারেও (৮ অক্টোবর) জামিন পেলেন না মাদক মামলায় গ্রেফতার আরিয়ান খান।
এর আগে ১৩ অক্টোবর ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) ও আরিয়ানের আইনজীবীর মধ্যে যুক্তি পাল্টা যুক্তি হয়। সেদিন শুনানি শেষে মুম্বাইয়ের বিশেষ আদালত ২০ অক্টোবর রায়ের দিন ধার্য করেছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, আরিয়ান খানের আইনজীবী এখন জামিন আবেদনের জন্য মুম্বাইয়ের হাইকোর্টে আপিলের প্রস্তুতি নিচ্ছেন।
২৩ বছর বয়সী আরিয়ান খানের জামিনের পক্ষে শুনানি করছেন মুম্বাইয়ের শীর্ষ আইনজীবী সতীশ মানশিন্ডে ও জ্যেষ্ঠ আইনজীবী অমিত দেশাই। আদালতে অমিত দেশাই বলেন, ‘আরিয়ান অনেক ভুগেছেন এবং অনেক শিক্ষা পেয়েছেন। তিনি মাদকবিক্রেতা কিংবা মাদকচক্রের সঙ্গে জড়িত নন। ’
আরিয়ান খানের জামিন আবেদনের বিরোধিতা করে দীর্ঘ বক্তব্যে এনসিবির প্রতিনিধি এএসজি অনিল সি সিং আদালতকে বলেন, ‘যদিও আরিয়ানের কাছ থেকে কিছুই উদ্ধার করা হয়নি, কিন্তু তিনি যেহেতু মাদকবিক্রেতার (অচিত কুমার) সংস্পর্শে ছিলেন, তাই তাকে জামিন দেওয়া ঠিক হবে না। ’
গত ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরী থেকে নিষিদ্ধ মাদকসহ আটক করা হয় শাহরুখ পুত্রসহ তার ৮ সঙ্গীকে। আটকের ১৬ ঘণ্টা জেরার পর ৩ অক্টোবর তাদের গ্রেফতার করা হয়।
ডিএসএস/২০/অক্টোবর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন