editor
প্রকাশিত: 3:03 PM, October 19, 2021
অনলাইন ডেস্ক
জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস এখন মিডিয়ায় সক্রিয়। একাধিক সিনেমায় অভিনয় করছেন তিনি। বিভিন্ন ধরনের বিজ্ঞাপনেও দেখা যাচ্ছে তাকে। পাশাপাশি স্টেজ শোতেও পারফর্ম করছেন। কর্মব্যস্ততার এ সময়েই একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। ভারতের আসামে অনুষ্ঠিতব্য এ উৎসবটিতে যোগ দেওয়ার জন্য ২২ অক্টোবর ঢাকা ছাড়বেন অপু বিশ্বাস।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের বাইরের যে কোনো উৎসব আয়োজনে আমন্ত্রণ পাওয়া সম্মানের বিষয়। শুধু আমিই নই, আরও কয়েকজন যাবেন। উৎসব শেষে চলতি মাসেই ঢাকায় ফিরব বলে আশা রাখছি। সবাই আমার জন্য প্রার্থনা করবেন, যেন সুস্থভাবে দেশে ফিরতে পারি।’ এদিকে এ চিত্রনায়িকা সম্প্রতি পাবনায় গিয়েছিলেন সোলায়মান হোসেন লেবুর পরিচালনায় ‘প্রেম প্রীতি বন্ধন’ নামের একটি সিনেমার শুটিংয়ে। কিন্তু সেখানকার দর্শনার্থীদের ভিড়ের কারণে নির্ধারিত সময়ের আগেই শুটিং অসম্পূর্ণ রেখে ঢাকায় ফিরেন তিনি। এদিকে প্রথমবার একটি সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস।
বন্ধন বিশ্বাসের পরিচালনায় নির্মিত এ সিনেমার নাম ‘ছায়াবৃক্ষ’। বর্তমানে এর কারিগরি অংশের কাজ চলছে। এ ছাড়া ডায়েল রহমানের পরিচালনায় ‘ঈশা খাঁ’ নামে একটি সিনেমার কাজও তার হাতে আছে। এদিকে কয়েক বছর আগে দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন অপু। সেন্সর সার্টিফিকেট পেলেও এটি এখনো মুক্তি পায়নি। শিগ্গির এ সিনেমাটিও মুক্তি পাবে বলে জানা গেছে। সম্প্রতি একটি বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূতও হয়েছেন তিনি।
ডিএসএস/১৯/অক্টোবর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন