editor

প্রকাশিত: 5:22 PM, October 27, 2021

মৌলভীবাজারের কমলগঞ্জে এক সপ্তাহে ১৫টি মন্দিরে চুরি ; হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতংক

মৌলভীবাজারের কমলগঞ্জে এক সপ্তাহে ১৫টি মন্দিরে চুরি ; হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতংক

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এক সপ্তাহে ১৫টি মন্দিরে চুরি সংঘটিত হয়েছে। চোরচক্র মন্দিরের মালামাল চুরি পাশাপাশি পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ভগবত গীতা ছিড়ে ফেলে। এটাকে অনেকে চুরি না বলে নাশকতাও বলছেন। এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকদের মধ্যে আতংক বিরাজ করছে।

হিন্দু সম্প্রদায়ের লোকজন জানান, গত সোমবার দিবাগত রাতে রহিমপুর ইউনিয়নের দেবীপুর সার্ব্বজনীন দেবালয় ও জগন্নাথ আশ্রমের দানবাক্স ভেঙ্গে চুরি ও একই গ্রামের রামপদ ভট্টাচার্য্য, নিতাই চন্দ্র পাল, অবিনাশ মল্লিক, ঝুনু বৈদ্য, গত ২৪ অক্টোবর রোববার দিবাগত রাতে পতনঊষার ইউনিয়নের লক্ষীপুর গ্রামের সুব্রত চক্রবর্তী, সোনারগাঁও গ্রামের হরি দেবনাথ ও মন্মত দাশ, গত ২২ অক্টোবর গভীর রাতে রহিমপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের গৌরাঙ্গ দেবনাথ, কাজল দেবনাথ, পরেশ পাল ও সুজিত পাল এবং বিষ্ণুপুর গ্রামের নির্মল আচার্য্য ও অসিত আচার্য্যরে বাড়িতে স্থাপিত মন্দিরের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। এসব মন্দিরে নগদ টাকা, পূজার মূল্যবান সামগ্রীনহ প্রায় ছয় লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এসব চুরির সময় চোরচক্র ধর্মপুর ও সোনারগাঁও গ্রামের মন্দির থেকে পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ভগবত গীতা ছিড়ে ফেলে দেয়।

আলাপাকালে ধর্মপুর গ্রামের গৌরাঙ্গ দেবনাথের স্ত্রী কৃষ্ণা রানী দেবী জানান, বাহরাইন থেকে আনা ১টা কৃষ্ণ মুর্তি, ১টা লক্ষী নারায়নের মুর্তিসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল দেবতা ঘরে তালা ভেঙ্গে নিয়ে যায় চুরেরা। দেবীপুর সার্ব্বজনীন দেবালয় পরিচালনা কমিটির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল (নান্টু), দেবীপুর গ্রামের অপু মল্লিক, সোনারগাঁও গ্রামের হরি দেবনাথসহ স্থানীয়রা জানান এরকম ঘটনা পূর্বে ঘটেনি। এটি চুরি নয়, পরিকল্পিত একটা নাশকতা।

রহিমপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল মজিদ খান জানান, আমরা ধর্মপুর এলাকায় যে সম্প্রীতি নিয়ে যুগ যুগ ধরে বসবাস করে আসছি, এ সম্প্রীতি বিনষ্ট করার জন্য যারা এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তাদের খোঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান।

কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাশ ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদেও সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব এক সপ্তাহে ১৫টি দেবমন্দিরে চুরির ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দায়ী ব্যক্তিদের খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা বলেন, এসব চুরির ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে