editor
প্রকাশিত: 4:09 PM, November 11, 2021
নিজস্ব প্রতিবেদক
বড়কোন সংঘাত ছাড়াই শেষ হয়েছে সিলেটের চার জেলার ৪৪ ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
এদিকে ভোটগ্রহণের শুরু থেকেই বিভিন্ন স্থানে ভোটারদের দীর্ঘ লাইন ছিল। বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে ভোটারদের লাইনও। তবে বেশিরভাগ কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি ছিল।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফুর রহমান বলেন, প্রতিটি কেন্দ্রে আনসার সদস্য ছাড়াও ৫ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছেন। এছাড়া প্রতি তিন কেন্দ্রে একটি মোবাইল টিম দায়িত্ব পালন করেছে। সবমিলিয়ে সিলেট জেলায় ১ হাজার ১৫০ পুলিশ সদস্য মাঠে ছিলেন।
দ্বিতীয় দফায় সিলেট বিভাগের সিলেট জেলার সদর উপজেলার ৪টি, বালাগঞ্জের ৬টি, কোম্পানীগঞ্জের ৫টি, সুনামগঞ্জের ছাতকের ১০টি, দোয়ারাবাজারের ৯টি, হবিগঞ্জের আজমিরীগঞ্জের ৫টি এবং মৌলভীবাজারের জুড়ি উপজেলার ৫টি ইউনিয়নসহ মোট ৪৪টি ইউপিতে ভোটগ্রহণ আজ। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরামহীনভাবে চলবে বিকেল চারটা পর্যন্ত।
সিলেটের আঞ্চলিক নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৪৪ টি ইউপির মধ্যে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোয়ারাবাজার ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই ইউপিতে ৯টি ভোটকেন্দ্র রয়েছে। সবকটি কেন্দ্রেই ইভিএম ব্যবহার হবে। সিলেট বিভাগের ৪৪টি ইউনিয়নে ভোট কেন্দ্র রয়েছে ৪৩১টি। মোট ভোটার রয়েছেন ৭ লাখ ৭০ হাজার।
আঞ্চলিক নির্বাচন অফিস আরও জানায়, দ্বিতীয় ধাপে সিলেট বিভাগের ৪৪ ইউপিতে ২ হাজার ৩শ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৯৮ জন, সাধারণ সদস্য পদে ১৬২০ ও সংরক্ষিত মহিলা পদে ৪৮২ জন।
চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সিলেট জেলায় ৬৮জন, হবিগঞ্জে ১৬ জন, সুনামগঞ্জে ৯৩ জন ও মৌলভীবাজারে ২১ জন। সাধারণ সদস্য পদে সিলেট জেলায় ৫২০জন, হবিগঞ্জে ৭২৪ জন, সুনামগঞ্জে ১৭৪ জন ও মৌলভীবাজারে ২০২ জন। তাছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে সিলেটে ১৫৭ জন, হবিগঞ্জে ৬০জন, সুনামগঞ্জে ২১৩ জন, মৌলভীবাজারে ৫২জন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে