editor
প্রকাশিত: 3:49 PM, November 1, 2021
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এফ-১৬ যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
বৈঠকে এ বিষয়ে বাইডেনের ‘আচরণ ইতিবাচক’ ছিল বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট।
রোববার ইতালির রোমে এক সংবাদ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট এ কথা জানান। খবর ডেইলি সাবাহর।
তুরস্কের প্রেসিডেন্ট বলেন, এফ-১৬ যুদ্ধবিমান ক্রয় ও আধুনিকীকরণের বিষয়ে তুরস্কের প্রস্তাবে বাইডেনের ‘আচরণ ইতিবাচক’ ছিল।
এরদোগান বলেন, আমাদের কাছে থাকা এফ-১৬ যুদ্ধবিমানের আধুনিকায়ন ও এই মডেলের নতুন যুদ্ধবিমান কেনা নিয়ে আলোচনা হয়েছে।
সংবাদ সম্মেলনের আগে বাইডেন ও এরদোগান এক বৈঠকে মিলিত হন।
তুরস্কের কর্মকর্তারা জানিয়েছিলেন, রাশিয়ার কাছ থেকে এস৪০০ কেনার কারণে এফ-৩৫ নিয়ে চুক্তি ভেস্তে যাওয়ার পর এফ-১৬ যুদ্ধবিমান কেনার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে তুরস্ক।
এরদোগান জানিয়েছিলেন, আঙ্কারা এফ-৩৫ এর জন্য দেওয়া ১.৪ বিলিয়ন ডলার দিয়ে সস্তায় এফ-১৬ যুদ্ধবিমান কিনতে চায়।
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেন, এফ-৩৫ এর ক্ষেত্রে যে সমস্যা হয়েছিল এফ-১৬ যুদ্ধবিমান কেনার ক্ষেত্রেও একই সমস্যা হতে পারে।
তা ছাড়া যুক্তরাষ্ট্রের বিরোধিতা সত্ত্বেও তুরস্ক দ্বিতীয় দফায় এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কিনতে আগ্রহী।
এদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বুধবার আঙ্কারায় এফ-৩৫ যুদ্ধবিমান সংক্রান্ত বিদ্যমান সমস্যার সমাধানে বৈঠকে মিলিত হয়েছিলেন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকারের সঙ্গে কথা বলেন।
রোববার বাইডেন-এরদোগানের ৭০ মিনিট বৈঠকের পর তুরস্কের প্রেসিডেন্টের যোগাযোগ পরিচালকের দপ্তর এক বিবৃতিতে বলেছে, ইতিবাচক আবহে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়সহ আঞ্চলিক বিষয়াদি আলোচনা করা হয়েছে।
বৈঠকে দুই নেতা যুক্তরাষ্ট্র-তুরস্ক সম্পর্ক শক্তিশালী এবং উন্নয়ন করতে একমত হন। এ লক্ষ্যে তারা পরবর্তীতে বিভিন্ন কর্মকৌশল গ্রহণের বিষয়েও সম্মত হন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন