editor
প্রকাশিত: 3:12 PM, October 19, 2021
অনলাইন ডেস্ক
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সারাদেশে ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান প্রধান অতিথি হিসেবে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত পক্ষকালব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন।
এছাড়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি কমপ্লেক্সে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কোরআনখানী ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ১৫ দিনব্যাপী ওয়াজ হবে। বাদ মাগরিব ও বাদ এশা দেশবরেণ্য বিশিষ্ট ওলামায়ে কেরামরা এতে অংশ নেবেন।
ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে বাংলাদেশ বেতারের যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী মহানবী (সা.) এর জীবন ও কর্মের ওপর সেমিনার অনুষ্ঠিত হবে।
স্কুল, কলেজ, আলিয়া, কওমি মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার বিষয়গুলো হচ্ছে ক্বিরাত, আযান, হামদ-নাত, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি, রচনা লিখন ও খুতবা লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে আগামী ১৯ অক্টোবর থেকে ১৫ দিনব্যাপী ইসলামী বইমেলার আয়োজন করা হয়েছে।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ক্বিরাত মাহফিল, হামদ-নাত ও স্বরচিত কবিতা পাঠের মাহফিল আয়োজন করা হয়েছে। এখানে দেশের প্রখ্যাত ক্বারী ও শিল্পীরা অংশগ্রহণ করবেন।
ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫০টি ইসলামিক মিশন ও সাতটি ইমাম প্রশিক্ষণ একাডেমিতে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
ডিএসএস/১৯/অক্টোবর/২০২১/রেদওয়ান
সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা
সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।