editor
প্রকাশিত: 3:57 PM, October 19, 2021
নিজস্ব প্রতিবেদক
মায়ের মৃত্যুর ছয় ঘণ্টার মধ্যে মারা গেছেন ছেলে। সোমবার (১৮ অক্টোবর) রাত ২টার দিকে সিলেট নগরের ঘাসিটুলার বনকলাপাড়া এলাকায় এমন ঘটনা ঘটে।
মায়ের দাফনের প্রস্তুতিকালে মারা যাওয়া মুজিবুর রহমান (৩৪) নগরের ১০ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহ্বায়ক।
এর আগে রাত ৮ টার দিকে মারা যান তার মা পতি বেগম (৬০)। মঙ্গলবার দুপুরে ঘাসিটুলা জামে মসজিদে মা ও ছেলের একসাথে জানাযা সম্পন্ন হয়।
মুজিবুর রহমানের ভাই জালাল উদ্দিন সুমন জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে তাদের মা বার্ধক্যজনিত রোগে ভোগে মারা যান। রাতে তারা দাফনের প্রস্তুতি নিচ্ছিলেন। দাফনের প্রস্তুতিকালে রাত ২ টার দিকে তার ভাই মুজিবুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
স্থানীয় বাসিন্দা সিলেট জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত অপি বলেন, আজ বাদ জোহর ঘাসিটুলা লামাপাড়া জামে মসজিদে মা ছেলের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
ডিএসএস/১৯/অক্টোবর/২০২১/রেদওয়ান
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক