editor
প্রকাশিত: 11:27 PM, September 29, 2021
অনলাইন ডেস্ক
জীবন চলার পথে মাঝেমধ্যেই আমরা মানসিক চাপে ভোগী। এই চাপ থেকে অনেক সময় অবসাদ ভর করে শরীরে, যা জীবনকে বিষিয়ে দেয়।
মানসিক চাপ দীর্ঘসময় লালন করলে শরীরের বড় ক্ষতি হতে পারে। এই চাপের কারণে বিষণ্নতা, হৃদরোগ, টাইপ-২ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগ সঙ্গী হতে পারে। এ ছাড়া দৈনন্দিন স্বাস্থ্য সমস্যা যেমন— মাথাব্যথা, পিঠের ব্যথা, অনিদ্রা, পেট খারাপ, উদ্বেগ, ক্রোধ ইত্যাদির পেছনেও দায়ী মানসিক চাপ।
এই চাপ অনুভব করলে তা থেকে উপশমের কিছু উপায় আছে। আসুন জেনে নিই সেই সম্পর্কে—
১. যোগ-ব্যায়াম
স্ট্রেস বা চাপ কমানোর কার্যকরী উপায় হচ্ছে— যোগ-ব্যায়াম বা ইয়োগা। এটি আপনাকে ধীরস্থির এবং নমনীয় করে তুলে শারীরিক উত্তেজনা থেকে মুক্তি দিতে পারে। গবেষণায় দেখা গেছে যে, যোগ-ব্যায়াম রক্তচাপও কমায়।
এ ছাড়া যোগ-ব্যায়ামের সবচেয়ে বড় সুবিধা হলো— এটি মানসিক মনোযোগ বৃদ্ধিতে সহায়তা করে।
২. হাঁটা-হাঁটি
চাপ কমানোর জন্য সবচেয়ে সহজ উপায় হিসেবে বেছে নিতে পারেন হাঁটাহাঁটি করা। ঘন ঘন হাঁটা মানসিক চাপ, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল এবং টাইপ-২ ডায়াবেটিস থেকে মুক্তি দেয়।
৩. গার্ডেনিং
ভালো সময় কাটানোর জন্য গার্ডেনিং বা বাগান করা একটি ভালো উপায়। আপনার চাপ কমাতে বাগান করতে এবং তার পরিচর্চায় কিছু ব্যস্ত সময় কাটাতে পারেন।
৪. নাচ
শুনতে অবাক লাগলেও নাচের অনেক শারীরিক ও মানসিক উপকার রয়েছে। এটি চাপ কমানোর জন্য একটি দুর্দান্ত অনুশীলন, যা আপনার হৃদস্পন্দন বাড়ানোর সঙ্গে সঙ্গে অনুগ্রহ এবং তত্পরতা বৃদ্ধিতেও উপকারী। এ ছাড়া গবেষকরা দেখেছেন যে, যারা সপ্তাহে দুবার কিছু সময় নাচেন তাদের ডিমেনশিয়া হওয়ার ঝুঁকি কম থাকে।
৫. টেনিস খেলা
টেনিস খেলায় অনেক স্ট্রেস-সম্পর্কিত অবস্থা যেমন, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ প্রতিরোধ করতে পারে। এটি যেহেতু আপনি একা খেলতে পারবেন না, তাই এর মাধ্যমে আপনাকে অন্যদের সঙ্গে সংযুক্ত থাকতে হবে। আর এটি হচ্ছে— স্ট্রেস কমানোর একটি মূল উপাদান।
৬. ঘরোয়া ব্যায়াম
এটি হচ্ছে ঘরোয়া ব্যয়ামের একটি সিরিজ, যা চাপ কমানোর পাশাপাশি শরীরের সচেতনতা, মূলশক্তি এবং সঠিক সারিবদ্ধকরণের ওপর বিশেষভাবে উপকারী হিসেবে কাজ করতে পারে। ফিটনেস বিশেষজ্ঞ এলেন ব্যারেট বলেন, পেশিকে শক্তিশালী ও দীর্ঘায়িত করার এবং শারীরিক সম্প্রীতি তৈরি করতে অনেক কার্যকরি হচ্ছে পাইলেটস ব্যায়াম। আর এটি করলে তা আপনার চাপকে শরীর থেকে বের করে দিতে সহায়তা করে।
3 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ
8 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
7 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
4 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
7 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
7 স্টাফ রিপোর্টার: 2 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
4 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
6 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে