editor

প্রকাশিত: 7:22 PM, September 30, 2021

সিলেট উইমেন চেম্বারের সাথে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

সিলেট উইমেন চেম্বারের সাথে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

2

নিজস্ব প্রতিবেদক
ইন্দোনেশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদুত হেদায়াত আজতেহ এর নেতৃত্বে সিলেট সফররত ০৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের সাথে সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালনা পর্ষদের এক মতবিনিময় সভা হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে দেড়টায় নগরীর একটি অভিজাত হোটেলে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি স্বর্ণলতা রায়। অতিথিদের নারী উদ্যোক্তাদের তৈরি পন্য উপহার হিসেবে দেওয়া হয় ।

7

সভায় দুই দেশের বিনিয়োগ সম্ভাবনা, আমদানী রপ্তানীতে দুই দেশের ব্যবসায়ীদের সম্পর্ক উন্নয়ন, বেত শিল্প, পর্যটন শিল্প, পাট শিল্প সহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট উইমেন চেম্বারের সহ সভাপতি লুবানা ইয়াসমিন।

3

এ সময় সভাপতি স্বর্ণলতা রায় বলেন সিলেটের নারী উদ্যোক্তারা বিভিন্ন ধরনের পন্য উৎপাদন করছেন যা রপ্তানি যোগ্য, তাই তাদের পণ্য ইন্দোনেশিয়ায় বাজারজাত করণের লক্ষ্যে ইন্দোনেশিয়ান দূতাবাসকে এগিয়ে আসতে এবং সেই সাথে ইন্দোনেশিয়ার ব্যবসায়ী বৃন্দকে বাংলাদেশে বিনিয়োগ করার আহবান জানান।

তিনি আরো বলেন বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগকারীদের সকল সু্যােগ সুবিধা সহ সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করেছেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হেদায়েত আতিজা বৈঠকে বাংলাদেশ সরকারের উন্নয়নের প্রশংসা করে বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম স্থানে আছে এবং বাংলাদেশ সরকারের করোনা মোকাবেলায় নজির স্থাপন করেছেন। যা পৃথিবীর অন্যান্য দেশের জন্য অনুকরণীয়।

তিনি আরো বলেন, সিলেট যেমন প্রাকৃতিক সুন্দর্য পরিপূর্ণ তেমনি শিল্প স্থাপনের জন্য ও উপযোগী। তাই তাঁর দেশের বিনিয়োগে আগ্রহীদেরকে তিনি বাংলাদেশে শিল্পস্থাপনে এগিয়ে আসতে কাজ করবেন বলে আশ্বাস প্রদান করেন। ইন্দোনেশিয়া ভ্রমনের বিষয়ে তিনি বলেন, তাদের দেশে করোনা পরবর্তী পরিস্থিতি এখনো ভ্রমন উপযোগী নয় তাই এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান।

তিনি ও তাঁর সহকর্মী বৃন্দ সিলেট উইমেন চেম্বারের অগ্রগতিতে ভূয়সী প্রশংসা করেন এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরো সুদৃঢ় করতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

এ সময় উপস্হিত ছিলেন সিলেট উইমেন চেম্বারের পরিচালক নাসরিন বেগম, তাসমিন আক্তার ও ইন্দোনেশিয়ার দূতাবাসের কর্মকর্তারা প্রমুখ।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

2

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

5

ডিএসএস/৩০/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

4 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

6 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

7 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

1 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

8 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

2 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

6 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

1 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা

1
8