editor
প্রকাশিত: 2:34 PM, October 4, 2021
অনলাইন ডেস্ক
চলতি মাসেই দেশের সবগুলো বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (০৪ অক্টোবর) মন্ত্রিসভা বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আলোচনার সময় তিনি এ কথা জানান।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সভায় আলোচনা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থাটা কী। ইউনিভার্সিটিগুলো কেন এখনও দেরি হচ্ছে। এ বিষয়ে আমাদের শিক্ষামন্ত্রী ব্যাখ্যা দিয়েছেন যে- যেহেতু ইউনিভার্সিটিগুলো নিজস্ব সিন্ডিকেট সিদ্ধান্ত অনুযায়ী চলে সেজন্য আশা প্রকাশ করছেন এই মাসের মধ্যে সবগুলো খুলে দেওয়া হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, একটা প্রাকটিক্যাল প্রবলেম হলো হল ম্যানেজমেন্ট। হলগুলোর অবস্থা তো খুবই খারাপ। দুই বছর যেহেতু বন্ধ ছিল। সুতরাং হলগুলো খুলে রিনোভেট করে ছাত্রছাত্রীদের জিনিষপত্র বা বিছানাপত্র কতটুকু ব্যবহার উপযোগী আছে সেগুলো দেখতে হবে। অ্যাপারেন্টলি মনে হচ্ছে এটাই অন্যতম বড় একটা কারণ ইউনিভার্সিটিগুলো খুলতে।
তিনি আরও বলেন, ‘স্কুল-কলেজ তো আমরা খুলে দিয়েছি, পরীক্ষার সময়ও ডিক্লিয়ার করা হয়েছে। শিক্ষামন্ত্রী ইনশিওর করেছেন যে পরীক্ষার তারিখগুলো ডিক্লিয়ার করা হয়েছে সেগুলো নিতে কোনো অসুবিধা হবে না। যদি ম্যাসিভ কোনো ডিটুরেশন না হয়, এই অবস্থা কনটিনিউ থাকলে বা স্ট্যাবল থাকলে ইনশাল্লাহ যেভাবে পরীক্ষা ডিক্লিয়ার করা হয়েছে সেটা নিয়ে নেওয়া হবে। ’
প্রধানমন্ত্রী ভ্যাকসিনের বিষয়ে নির্দেশনা দিয়ে দিয়েছেন যে আমরা তো ১৮ বছর পর্যন্ত বলছি। এখন ১৮’র নিচে বাচ্চাদের দেওয়া যায় কিনা, সেটা এক্সপ্লোর করার জন্য টেকনিক্যাল সাইটটা স্বাস্থ্য মন্ত্রণালয় দেখে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৪/অক্টোবর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে