editor
প্রকাশিত: 2:11 PM, October 5, 2021
নিজস্ব প্রতিবেদক
আরও একটি মৃত্যুহীন দিন দেখলো সিলেট। গত চব্বিশ ঘণ্টায় বিভাগটিতে কোনো রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়নি। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে আরও ১১ জনের। যাদের নিয়ে বিভাগে মোট শনাক্তের সংখ্যা ৫৪ হাজার ৬৫৬ জন। আর এ সময়ে নতুন করে কোনো করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়নি। বিভাগে মোট মৃতের সংখ্যা ১ হাজার ১৬৭।
প্রতিবেদন থেকে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৯৫৭ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১ জনের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। এই ১১ জনের মধ্যে ৮ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া ২ জন সুনামগঞ্জের ও একজন মৌলভীবাজার জেলার।
বিভাগে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ৫৪ হাজার ৬৫৬ জনের মধ্যে সিলেট জেলায় ৩৩ হাজার ৬৬৮ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৪২ জন, হবিগঞ্জে ৬ হাজার ৬৩৪ জন ও মৌলভীবাজারে ৮ হাজার ১১২ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেটে ৪৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ১২ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে ১৫ জন সুনামগঞ্জের, ১০ জন হবিগঞ্জের ও মৌলভীবাজার জেলার ১০ জন রয়েছেন।
এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগে মারা গেলেন ১ হাজার ১৬৭ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৭৫ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৮ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন মারা গেছেন।
অপরদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১০৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ১০১ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৬ জন, হবিগঞ্জে এক ও মৌলভীবাজারের হাসপাতালে একজন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৫/অক্টোবর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে