editor
প্রকাশিত: 7:37 PM, October 13, 2021
অনলাইন ডেস্ক
পরমাণু অস্ত্র ইস্যুতে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার খড়গ ঝুলছে উত্তর কোরিয়ার ওপর। যা দেশটির অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলেছে। এছাড়া সাম্প্রকিক সময়ে ভারি বর্ষণ ও বন্যার কারণে দেশজ উৎপাদনও তলানিতে ঠেকেছে। যা ধুঁকতে থাকা অর্থনীতির অবস্থা আরও খারাপের দিকে নিয়ে গেছে। এমনকি দেশটিতে দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে দেশটির কয়েক লাখ মানুষ অনাহারে থাকতে পারে বলে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে।
তবে দেশের এই সংকটময় পরিস্থিতিতেই নিজের শক্তি প্রদর্শন করেছে উত্তর কোরিয়ার সেনারা। সম্প্রতি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে বলে বুধবার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।
ওই ভিডিওতে উত্তর কোরিয়ার সেনাদের খালি হাতেই হাতের শক্তি প্রদর্শন করতে দেখা গেছে।
এ সময় কিম জং উন ছাড়াও দেশটির কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতারা মঞ্চে বসে রাজধানী পিয়ংইয়ংয়ে আয়োজিত ওই সামরিক প্রদর্শনী দেখছিলেন। ওই ভিডিওতে দেখা গেছে, সেনা সদস্যরা হাত আর মাথা দিয়ে ইট এবং টাইলস ভেঙে ফেলছে। এছাড়া সেনাদের শরীরে বাঁধা শিকড় ভেঙে ফেলতে দেখা গেছে। দেখা গেছে শরীরের চাপে লোহার রড বাঁকা করে ফেলতে।
সেনাদের এসব কসরৎ দেখে ভিডিওতে কিম জন উনকে বেশ সন্তুষ্টও মনে হচ্ছিল বলে বিবিসি জানিয়েছে।
উত্তর কোরিয়া ইস্পাতকঠিন মুষ্টিতেই দেশকে রক্ষা করতে পারে, শত্রুদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্যই ওই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
এদিকে, নাজুক অর্থনৈতিক পরিস্থিতির মুখেও জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের দিকে নজর দেওয়ার জন্য দেশটির কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।
করোনা মহামারির কারণে উত্তর কোরিয়া প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নিজেদের সীমান্ত বন্ধ করে দেয়। ফলে নিষেধাজ্ঞার বাইরে যেসব দেশের সঙ্গে উত্তর কোরিয়ার আমদানি-রফতানি চালু ছিল তাও বন্ধ হয়ে যায়। এসবের কারণে দেশটিতে দুর্ভিক্ষের ঝুঁকি পর্যন্ত দেখা দেয়। এসব কারণে দেশটির মানবিক পরিস্থিতির চরম অবনতি হয় বলে জাতিসংঘের বরাত দিয়ে রয়টার্স জানায়।
ডিএসএস/১৩/অক্টোবর/২০২১/রেদওয়ান
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন